সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র বিশ্বে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার পরিষেবা। মঙ্গলবার সন্ধে থেকে বিশ্বের বিভিন্ন প্রাপ্তে অসুবিধার সম্মুখীন হচ্ছেন টুইটার ব্যবহারকারীরা৷ সংস্থার তরফেও এই ত্রুটির কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ এবং বলা হয়েছে, জলদি পরিষেবা স্বাভাবিক করা হবে৷
[ আরও পড়ুন: শীঘ্রই এই ফোনগুলিতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ পরিষেবা, দেখুন তালিকা ]
টুইটারের তরফে জানা হয়েছে, সংস্থার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা টুইটডেকে হঠাৎই গোলযোগ দেখা গিয়েছে৷ ফলে স্তব্ধ হয়ে গিয়েছে পরিষেবা। যার ফলস্বরূপ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ টুইটার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যা মেনে নিয়ে, তা সমাধানেরও আশ্বাস দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ তারা জানিয়েছে, দ্রুত ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট (ডিএম) সিস্টেম ঠিক করার চেষ্টা চলছে৷ সমস্যার সমাধান করার চেষ্টা চালছে।
[ আরও পড়ুন: বাড়িতেই সারাতে পারেন স্মার্টফোন, জানেন কীভাবে? ]
আন্তর্জাতিক মনিটরিং ওয়েবসাইট আউটেজের তরফে বলা হয়েছে, টুইটার সাময়িক ভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি পরিষেবা ব্যাহত হয়েছে ভারত, জাপান ও কানাডায়। এই দেশগুলি থেকে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে৷ যা দ্রুত সমাধানের চেষ্টা করছে টুইটার৷
We’ve been experiencing outages across Twitter and TweetDeck. You might have had trouble Tweeting, getting notifications, or viewing DMs. We’re currently working on a fix, and should be back to normal soon.
— Twitter Support (@TwitterSupport) October 2, 2019
সর্বশেষ খবর
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী