Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
WhatsApp

এবার তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ! জেনে নিন পদ্ধতি

ফের নয়া ফিচার এনে চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২২, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২২, ২০:৫৩

options
link
এবার তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ! জেনে নিন পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো মেসেজিং অ্যাপের ভিড়ে এখনও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সফল হোয়াটসঅ্যাপ। সৌজন্যে তাদের নতুন নতুন ফিচার। ইউজাররা যাতে একঘেয়েমি বোধ না করেন, সেই কারণেই প্রতিনিয়ত পরীক্ষানিরীক্ষা করতে থাকে মেটার (Meta) অন্তর্ভূক্ত এই অ্যাপটি। এবারও তার ব্যতিক্রম হল না। ফের নয়া ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। যাতে এই অ্যাপ ব্যবহার আরও সুবিধাজনক হয়ে উঠবে।

কী এই ফিচার? জানা গিয়েছে, এবার তারিখ দিয়েই পুরনো মেসেজ খুঁজে পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। আপাতত কিছু iOS অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিটা ভার্সানে ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে তা চালু হতে চলেছে। তবে শুধু আইফোন ব্যবহারকারীদেরই নয়, শোনা যাচ্ছে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজারদের বিটা ভার্সানেও এই ফিচারটি চালু হবে।

Advertisement

[আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া রাজ্য, যোগ্যদের বাছতে ত্রিস্তরীয় পরীক্ষার সিদ্ধান্ত]

এবার প্রশ্ন হল কীভাবে তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ। নজর রাখা যাক iOS বিটা ভার্সানের দিকে।

  • প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
  • এবার সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।
  • এবার যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।
  • স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।
  • সেই গ্রুপ বা ব্যক্তির থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যেতে পারবেন অনায়াসে।

তবে এখনই প্রত্যেক ইউজার এই ফিচারটি দেখতে পাবেন না। সকলের জন্য এই পরিষেবা শীঘ্রই চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরবর্তীতে এই অ্যাপটি আপডেট করে ফিচরাটি ব্যবহার করা যাবে।

[আরও পড়ুন: ‘সংযত হয়ে কথা বলা ভাল’, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেবের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.