সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই পর্নসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি৷ এদেশে বন্ধ হয়েছে ৮২৭টি পর্ন সাইট। যার জেরে অলীক সুখ থেকে বঞ্চিত হতে হয়েছে ভারতের লক্ষ লক্ষ পর্নপ্রেমীকে। তবে শুধু পর্নপ্রেমীরাই নন, বঞ্চিতদের তালিকায় এবার যুক্ত হয়েছে ইউটিউব প্রেমীরাও৷ কারণ, এবার চারশোটিরও বেশি চ্যানেলকে বন্ধ করল সংস্থাটি৷ অভিযোগ, সাধারণ ভিডিও-র নামে চ্যানেলগুলিতে শিশুদের শোষণের ভিডিও দেখানো হত বা চাইল্ড পর্নগ্রাফি দেখানো হত৷
[মনের কথা প্রিয়জনকে বলতে ভয়? মুশকিল আসান করবে রোবট ‘ঘটক’ ]
ইউটিউবে একাধিক সংস্থা তাঁদের বিজ্ঞাপনের ভিডিও আপলোড করেন৷ সেই বিজ্ঞাপনে বিভিন্ন ভাবে শিশুদের ব্যবহার করা হয়৷ সূত্রের খবর, এই বিষয়টিকেই শিশুদের উপর শোষণ বলে নয়া টার্মস অ্যান্ড কন্ডিশনে যুক্ত করেছে ইউটিউব৷ এমনকী, এই চ্যানেলগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে সংস্থার কাছে৷ এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখে চ্যানেলগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি৷ ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষার্থেই তাঁদের এই সিদ্ধান্ত৷ ভবিষ্যতে ভিডিও-র ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইউটিউব৷ সূত্রের খবর, ইউটিউবের নজরে রয়েছে নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থা৷
[ডিজিটাল যুগে ‘উন্মুক্ত ভাষা’র জনক মেহেদি হাসান আজও স্বীকৃতি পেলেন না]
এই বিষয়ে ইউটিউবের অন্যতম স্রষ্টা ম্যাট ওয়াটসন জানিয়েছেন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যাতে যৌনতা বা শিশুশ্রমের প্রচার না করা যায়, সেদিকে সজাগ দৃষ্টি করেছে৷ এই নজরদারির ক্ষেত্রে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সংস্থা৷ ভিডিও-র কমেন্ট সেকশনেও যেন কেউ যৌন সুড়সুড়ি দেওয়া মন্তব্য করতে না পারেন, সেদিকেও নজর রাখা হবে৷
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’