সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্ডউইচের মতো দেখতে জুতো! হ্য়াঁ, দেখলে সত্যিই অবাক হবেন আপনি। ঠিক যেমন দুই পাউরুটির মাঝে থাকে নানা সবজি,সালামি। জুতো জোড়ার রূপ একেবারেই সেরকম। তবে দেখতে যতই অদ্ভুত হোক না কেন, এর জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। জুতো কেনার জন্য লম্বা লাইন ‘ডলস কিল’ নামের এক ওয়েব সাইটে। এই জুতোর দাম ৮.৫০০ টাকা!
ফ্যাশনের দুনিয়ায় নজর কাড়তেই নতুন ধরনের পোশাক, নতুন ধরনের জুতো নানা সময়ই চোখে পড়ে। কখনও পশু, পাখির মুখের আদলে জুতো জোড়া, কখনও জনপ্রিয় কার্টুন চরিত্র। কখনও আবার নানারকমের প্রিন্টের জুতো। তবে স্যান্ডউইচ জুতো কিন্তু এই সবকে পিছনে ফেলে দিয়েছে। একসময় তো ‘গুচি’ ব্যান্ডের ‘ক্যাটস আই’ জুতো হইচই ফেলে দিয়েছিল গোটা ফ্যাশন দুনিয়ায়। জুতোর মধ্য়ে বিড়ালের মুখের ছাপ থাকায় আপত্তি তুলেছিলেন পশুপ্রেমীরা।
[আরও পড়ুন: অবাক কাণ্ড! কমলালেবুর খোসা দিয়েও তৈরি হচ্ছে ব্যাগ ]
View this post on Instagram
ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় এই জুতো জোড়া দেখে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন। নেটিজেনের একাংশ যেমন স্যান্ডউইচ জুতোর প্রশংসায় পঞ্চমুখ। তেমনি একাংশ আবার তীব্র নিন্দাও শুরু করে দিয়েছেন। অনেকের বক্তব্য খাবার জিনিস নিয়ে এ ধরনের ছেলেখেলা মোটেই উচিত নয়। অনেকের মতে, এই জুতো জোড়ার সঙ্গে মানানসই পোশাক খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে এই বিতর্কের মাঝেও এই জুতো কেনার জন্য হাজারো অর্ডার জমা পড়েছে এই ওয়েবসাইটে। আপনিও কি কিনতে চান এই অদ্ভুত জুতো?
[আরও পড়ুন: স্টাইলের নামে এ কী? চুল কাটতে গিয়ে মহিলার চুলে থুতু ছেটালেন জাভেদ হাবিব! ভাইরাল ভিডিও ]
সর্বশেষ খবর
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার