সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লাসে জল পান করার যুগ এখন অতীত। বাড়ির ফ্রিজে বা খাওয়ার টেবলে এখন শোভা পায় রংবেরঙের প্লাস্টিকের বোতল। মানুষ এখন প্লাস্টিকের বোতলে জল পান করতেই বেশি অভ্যস্ত। ব্যাগে বয়ে নিয়ে যাওয়ার পক্ষেও সুবিধা। প্যাকেজড পানীয় বা ঠান্ডা পানীয়র বোতল একবার কিনে দিনের পর দিন তাই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু জানেন কি, প্লাস্টিকের বোতল আপনার শরীরের কী মারাত্মক ক্ষতি করে চলেছে? জল নয়, বলা যেতে পারে, অল্প অল্প করে বিষ পান করছেন আপনি।
গবেষকরা ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর জানাচ্ছেন, অ্যাথলিটরা যে সমস্ত প্লাস্টিকের বোতলে টানা এক সপ্তাহ জল পান করেন, সেই সব বোতলে ব্যাকটিকিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। আন্দাজ করতে পারেন কী পরিমাণ ব্যাকটিরিয়া জমা হয় তাতে? প্রতি স্কোয়্যার সেন্টিমিটারে ৯ লক্ষ কলোনিরও বেশি। অর্থাৎ আপনার শৌচালয়ে উপস্থিত ব্যাকটিরিয়ার থেকেও অনেকটা বেশি। হ্যাঁ, এ তথ্য চমকে দেওয়ার মতোই। পাশাপাশি গবেষকরা এও জানান, বোতলে থাকা ৬০ শতাংশ জীবাণুই মানুষকে অসুস্থ করে তোলার পক্ষে যথেষ্ট।
[জানেন, কেন অধিকাংশ চালক স্টিয়ারিং হাতেই ঘুমিয়ে পড়েন?]
গ্রীষ্মকালে শরীরের জল শুকিয়ে যাওয়ায় তৃষ্ণাও বেশি পায়। আর তখন সস্তার প্লাস্টিক বোতলে জল পান করাই বিপদ ডেকে আনে। গ্রীষ্মকালে অসুস্থ হওয়ার এটিও একটি বড় কারণ। ভাবছেন তো এই ভয়ঙ্কর সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন? খুব একটা কঠিন কাজ নয়। যে বোতল একবার ব্যবহার করেই ফেলে দিতে বলা হয়, সেগুলিকে বাড়ি থেকে বিদায় করুন। পুনর্ব্যবহারের কথা এক্কেবারে ভুলে যান। প্রশ্ন তুলতেই পারেন, বোতল ছাড়া কীভাবে সারাদিন জল পান করবেন? এর উপায়ও আছে। BPA-মুক্তি প্লাস্টিক বোতল ব্যবহার করুন। বিসফেনল এ বা BPA হল এক ধরনের কেমিক্যাল যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। সেক্স হরমোনের সঙ্গে তা দেখে প্রবেশ করে। সুতরাং সেটি শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া বাজারে সৌখিন কাচের এবং স্টিলের বোতলও কিনতে পাওয়া যায়। সেসবে ইচ্ছে মতো জল পান করে শরীর সুস্থ রাখুন।
[জানেন, শ্যাম্পু-ডিটারজেন্টও আপনার যৌনজীবনে ডেকে আনছে বিপদ?]
প্লাস্টিকের ব্যাকটিরিয়া থেকে কী কী রোগ সংক্রমিত হতে পারে? চিকিৎসক মেরিলিন গ্লেনভিল জানাচ্ছেন, দেহের সমস্ত অঙ্গেরই ক্ষতি করতে পারে এই জীবাণু। হরমোনবাহিত জীবাণুতে হতে পারে তীব্র পেট ব্যথা। এমনকী স্তন ক্যানসারের সম্ভাবনাও রয়েছে। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। তাই জেনেশুনে নিজের বিপদ ডেকে আনা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ নয়। চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ অর্থ ব্যয় হওয়ার আগে তাই সুস্থ থাকতে স্টিল বা কাচের বোতলের পিছনেই অল্প টাকা খরচ করুন।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের