সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি৷ হাঁপিয়ে উঠেছেন আপনি৷ মাঝে মাঝে মন বলছে বেরিয়ে পড়ি৷ মনের ফিসফিসানিকে অগ্রাহ্য করতে পারছেন না৷ আবার ভাবছেন কোথায় যাব? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল৷ সবুজে ঘেরা জঙ্গলের হাতছানি এড়াবে, এমন সাধ্য কতজনেরই বা আছে? আর যদি সেই জঙ্গলে দেখা পাওয়া বাঘ, সিংহ, হরিণ, রেড পান্ডা, বাইসন ও একশৃঙ্গ গন্ডারের, তবে মন্দ হয় না। তাই যদি রোমাঞ্চকর ছুটি কাটাতে চান তাহলে যেতে পারেন এই পাঁচ জায়গায়৷
জিম করবেট জাতীয় উদ্যান: খুব কাছ থেকে বাঘ দেখতে চান? তবে আপনার ডেস্টিনেশন হতেই পারে জিম করবেট ন্যাশনাল পার্ক৷ এখানে রয়েছে টাইগার রিজার্ভ ফরেস্ট৷ সাফারির জন্য বেশ কয়েকটি জায়গাও খোলা রয়েছে৷ কপাল ভাল থাকলে বাঘের পাশাপাশি দেখা পেতে পারেন হরিণ ও ভল্লুকেরও৷

কাজিরাঙা জাতীয় উদ্যান: অসম বললে প্রথমেই মনে পড়ে যায় কাজিরাঙা জাতীয় উদ্যানের কথা৷ এখানে গেলেই আপনি দেখা পেতে পাবেন একশৃঙ্গ গন্ডার৷ ভারতে মধ্যে একমাত্র কাজিরাঙাতেই একশৃঙ্গ গন্ডারের দেখা মেলে৷ সঙ্গে রয়েছে সবুজ ও ব্রহ্মপুত্রের হাতছানি৷

গির অভয়ারণ্য: চতুর্দিকে জঙ্গল, সঙ্গে সিংহের গর্জন৷ একবার ভেবে দেখুন তো! বেশ রোমাঞ্চকর, তাই না? এই রোমাঞ্চের স্বাদ পেতে আপনি বেরিয়ে পড়তেই পারেন গুজরাটের গির অভয়ারণ্যের পথে৷ এখানে দেখা মিলবে সিংহের৷ এছাড়াও দেখতে পেতে পারেন চিতাবাঘ ও হায়না৷ নানা পরিযায়ী পাখির কলকাকলীতেও মন ভরে উঠতে পারে আপনার৷

বান্ধবগড় জাতীয় উদ্যান: বাঘ দেখার জন্য আপনি পা বাড়াতেই পারেন মধ্য ভারতের বান্ধবগড় জাতীয় উদ্যানের পথে৷ আপনার কপাল ভাল থাকলে এখানে গিয়ে দেখা পেতে পারেন সাদা বাঘের৷ ভারতের মধ্যে সবচেয়ে বেশি সাদা বাঘ দেখা যায় বান্ধবগড় জাতীয় উদ্যানে৷ এছাড়াও এখানে হরিণের দেখা মিলতে পারে৷

নগরহোল জাতীয় উদ্যান: কংক্রিটের শহর ছেড়ে গাছগাছালি, ঝর্ণা ও নদীর মাঝে হারিয়ে যেতে চান? তবে আপনার জন্য যথার্থ ঠিকানা নগরহোল জাতীয় উদ্যান৷ বাঘের পাশাপাশি হাতি, বাইসনেরও দেখা পেতে পারেন আপনি৷

সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ