আগামী ৩ ও ৪ মার্চ দোল। আর এই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকে। আপনিও কি বাক্সপ্যাঁটরা গুছিয়ে একেবারে তৈরি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ১০০টি বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। তার মধ্যে পুরী স্পেশাল ট্রেন রয়েছে ৮টি। ছুটির সময় যাত্রীসংখ্যা তুলনামূলক বেশি হয়। তার ফলে বহু যাত্রী টিকিট সংরক্ষণ করতে গিয়ে সমস্যায় পড়েন। আবার টিকিটের কালোবাজারিদের শিকারও হন অনেকে। যাত্রী ভোগান্তি দূর করতে এই পদক্ষেপ পূর্ব রেলের।
জেনে নিন কোন কোন রুটে ট্রেনের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
- শিয়ালদহ থেকে পুরী: ৮টি
- কলকাতা থেকে রাক্সৌল (ভায়া বারুণী) : ১০টি
- কলকাতা থেকে মধুবণী (ভায়া বারুণী) : ৮টি
- কলকাতা থেকে গোরক্ষপুর (ভায়া পাটনা) : ২০টি
- হাওড়া থেকে আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া): ৮টি
- আসানসোল থেকে গোরক্ষপুর (ভায়া পাটনা) : ৬টি
- মালদহ টাউন থেকে আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া): ৮টি
- মালদহ টাউন থেকে উধানা (ভায়া কিউল-গয়া): ৮টি
- মালদহ থেকে মুম্বই (ভায়া কিউল-পাটনা): ৮টি
দোলের ছুটিতে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় তুলনামূলক বেশি হবে বলেই আশা রেলকর্তাদের। সেকথা মাথায় রেখেই বাড়তি ট্রেন দেওয়ার ভাবনা। এই সময়ে বহু মানুষ নানা তীর্থস্থানে যান। তার মধ্যে পুরী অন্যতম। জগন্নাথধামে বহু বাঙালি পুণ্যার্থী ভিড় জমান। ওড়িশার এই তীর্থস্থানে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনই প্রথম পছন্দ পর্যটকদের। সেকথা মাথায় রেখে ট্রেন বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য রুটেও বাড়তি ট্রেনের ঘোষণা করা হয়েছে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?