সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সারা বছরই মনোরম আবহাওয়া, শান্ত পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার টানে দার্জিলিং পাড়ি দেন ভ্রমণপ্রিয় মানুষরা৷ ঘরের কাছে পাহাড়ে ঢাকা দৃষ্টিনন্দন দার্জিলিংয়ের শোভা তো অনেকবারই দেখেছেন৷ কিন্তু দার্জিলিং সফরে কী টুমলিংয়ের নামটা ছিল কখনও৷ না থাকলে এবার আর মিস করবেন না৷ কারণ এই এলাকার সৌন্দর্য চোখে না দেখলে অনেকটা দার্জিলিং দেখা কিন্তু বাকি থেকে যাবে৷
পাহাড়ের কোলে ছোট্ট একটা সাজানো গ্রাম টুমলিং৷ হিসাব মতো দেখতে গেলে নেপালের মধ্যেই পড়ে গ্রামটি৷ সাধারণত যাঁরা ট্রেকিংয়ের জন্য সান্দাকফু যান, তাঁরা এই গ্রামের মধ্যে দিয়েই যান৷ আকাশ মেঘলা না থাকলে এই এলাকা থেকে বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাই অন্যরকম হবে৷

টুমলিংয়ের কাছেই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে গেলে এমন এক জন্তু চোখে পড়বে, যা সচরাচর দেখা যায় না৷ কী জানেন? রেড পান্ডা৷ ভাবুন তো, বাড়ির এত কাছেই পান্ডারা আপনার অপেক্ষায় বসে, আর আপনিই আসছেন না!
আরও কী দেখবেন? টুমলিং থেকে ৬ কিলোমিটার ট্রেকিং করে পৌঁছে যান ধোত্রেতে৷ অজস্র রডোডেনড্রন দিয়ে সাজানো বাগিচা আপনাকে স্বাগত জানাবে৷ শহরের প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে গ্রীষ্মকালই হল টুমলিং যাওয়ার আদর্শ সময়৷

কীভাবে যাবেন
হাওড়া ও শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে৷ সেখানে নেমে গাড়ি বুক করে চলে যান মানে ভানজাং৷ সেখান থেকে একমাত্র ওল্ড ল্যান্ড রোভারে টুমলিং যাওয়া যায়৷
কোথায় থাকবেন
পর্যটকদের জন্য টুমলিংয়ে ছোটবড় প্রচুর গেস্ট হাউস রয়েছে৷ যেখানে অনায়াসে পছন্দ মতো খাবারও পেয়ে যাবেন৷
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’