হালকা শীতের শিরশিরানি হাওয়া, মাথার উপরে খোলা আকাশ আর চোখের সামনে বহমান মাতলা নদী (Matla River)। সুন্দরী প্রকৃতির এই রূপ কলকাতা শহর থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বেই পেয়ে যাবেন। কোথায়? দক্ষিণ ২৪ পরগনার কৈখালিতে।
মাতলা আর নিমানিয়ার সঙ্গমে অবস্থিত কৈখালি। এখানে মাতলা সাগর অভিসারী। তাই তার বিস্তারও বিশাল। মাতলার আড়ালে ঢাকা পড়ে থাকা নিমানিয়া যেন তাই একটু হলেও অভিমানী। এর ঢেউ নেই, পাড় ভাঙার কাজ নেই। নিতান্তই সাদামাটা। সাগরগামিনী নয়। তাই তার আত্মবিসর্জন ঘটেছে এই মাতলায়। নদীবাঁধের উপর ইট দিয়ে বাঁধানো পায়ে হাঁটার পথ। এক পশলা বা ঝমঝমিয়ে বৃষ্টি হলে ক্ষতি নেই। বরং উপভোগ করতে পারেন মাতলার রূপ পরিবর্তন। সেই সঙ্গেই রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। চাইলে অল্প দূরে সাগরদ্বীপেও ঘুরে আসতে পারেন।
আরও পড়ুন:

কোথায় থাকবেন?
নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কৈখালি পর্যটন আবাস রয়েছে। রামকৃষ্ণ আশ্রমে আগে থেকে যোগাযোগ করতে হয়। যাওয়ার দিন আশ্রম থেকে কৈখালিতে থাকার অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এছাড়াও রয়েছে কৈখালি ফার্ম স্টে।

কীভাবে যাবেন?
শিয়ালদহ থেকে ট্রেন ধরে জয়নগর-মজিলপুর। সেখান থেকে ট্রেকার, অটো বা ভ্যানে জামতলা হাট হয়ে কৈখালি। সড়ক পথে যেতে হলে গড়িয়া-বারুইপুর-জয়নগর, মজিলপুর-নিমপীঠ হয়ে পৌঁছাতে পারেন কৈখালিতে। তার পর শুধু প্রকৃতি আর আপনি। কোনও প্রশ্ন নয়! শুধুই শান্তি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের