সুব্রত বিশ্বাস: দুই ধর্মের আত্মিক মেলবন্ধনের প্রয়াস এবার রেলে। নানকের ৫৫০তম জন্মজয়ন্তীতে এবার বিশেষ ট্রেন চালাচ্ছে উত্তর রেলওয়ে। ৯ নভেম্বর, শনিবার পুরী থেকে ছাড়ব ট্রেনটি। পুরী ফেরার জন্য অমৃতসর থেকে এটি যাত্রা শুরু করবে ১২ নভেম্বর। লুধিয়ানা স্টেশনে এটি দাঁড়াবে ১০ মিনিট।
শিখ ধর্মগুরু নানকের সমসাময়িক বাংলার চৈতন্যদেব। সেকালে ধর্মীয় নবজাগরণের রূপকার চৈতন্যদেবের মহাপ্রস্থান ঘটেছিল পুরীতে। সমসাময়িক কালের এই দুই মহাপুরুষের লীলাক্ষেত্র ওড়িশার পুরী ও পাঞ্জাবের অমৃতসরের মধ্যে চলবে বিশেষ এই ট্রেনটি।
[ আরও পড়ুন: পাহাড়ের বাঁকে মন হারাতে চান? কম খরচে এই জায়গাই হোক আপনার গন্তব্য ]
আজ শনিবার এই বিশেষ ট্রেনটি (০৮৪২৭) পুরী থেকে রাত ১১.৩৫ মিনিটে যাত্রার সূচনা করবে। অমৃতসর পৌঁছবে ১১ নভেম্বর রাত সাড়ে এগারোটার সময়। ফের ডাউনে ট্রেনটি (০৮৪২৮) ১২ নভেম্বর অমৃতসর থেকে ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে। পুরীতে পৌঁছবে ১৪ নভেম্বর রাত সাড়ে দশটায়। বিশেষ এই ট্রেনটিতে তিনটি এসি থ্রি-টায়ার, পাঁচটি স্লিপার, ১১টি সাধারণ কামরা ও দু’টি দ্বিতীয় শ্রেণির কামরা ও লাগেজ ভ্যান থাকবে।
ট্রেনটি যাত্রা পথে যে স্টেশনগুলিতে দাঁড়াবে তা, পুরীর পর খুরদা রোড, ভুবনেশ্বর, নরজ, মারথপুর, ঢেনকানল, আনগুল, রায়রাখল, সম্বলপুর, বরগার রোড, বালানগীর, তিতলাগড়, কাঁটাবাজি, খইরারোড, রায়পুর, বাটাপাড়া, উসালাপুর, অনুপুর, সহদল, কাটনি, সুরওয়ারা, সাগর, আগাসোদ, বাসি, আগ্রা, নিউ দিল্লি, আম্বালা, লুধিয়ানার পর অমৃতসর।
[ আরও পড়ুন: জঙ্গি হামলায় বাঙালি শ্রমিকদের মৃত্যু, কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল পর্যটকদের ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!