সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা পথে তো সবাই হাঁটে, ব্যতিক্রম ক’জনই বা হতে পারেন৷ ক’জনই বা ইচ্ছে হলেই বেরিয়ে পড়তে পারেন নিজের মগের মুলুকের সন্ধানে৷ আপনি যদি পারেন, তবে সোজা পথের ধাঁধায় না হেঁটে চলে যেতেই পারেন হিমালয়ের ‘সোঝা’ ঠিকানায়৷

Advertisement
কী কী দেখবেন –
- পাহাড়ের কোলে নিজস্ব বৈচিত্র নিয়ে বেড়ে উঠেছে ‘সোঝা’৷
- গ্রামের চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেবদারুর সম্ভার৷
- এখানকার কাঠের তৈরি মন্দিরের কাঠামোগুলি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের দোরগোড়ায়৷
- কাছেই রয়েছে রঘুপুর দুর্গ৷ যেখান থেকে হিমালয়ের ‘প্যানারোমিক ভিউ’ দেখা এক অনন্য অভিজ্ঞতা৷
- রয়েছে শান্ত-সুন্দর সেরোলসর লেক৷ শীতকালে যার সমস্ত জল বরফে পরিণত হয়৷
- ‘সোঝা’র নিজস্ব ‘ওয়াটারফল পয়েন্ট’ রয়েছে৷ চাইলে একদিনের জন্য একটি জলপ্রপাতকে আপনও করে নিতে পারেন৷

কীভাবে যাবেন –
- বিমানে গেলে নামতে হবে কুলু-মানালি বিমানবন্দরে৷ সেখান থেকে ‘সোঝা’র দুরত্ব ৮০ কিলোমিটার৷
- ট্রেনে গেলে নামবেন যোগিন্দর নগর রেল স্টেশনে৷ সেখান থেকে ১৬৪ কিলোমিটারের পথ গাড়ি ভাড়া করে যেতে পারেন৷ কুলু থেকে বাসও পাওয়া যায়৷
কোথায় থাকবেন –
থাকার জন্য হোটেল একটু কম থাকলেও পাহাড়ে কোলে সুন্দর কটেজ অবশ্যই পেয়ে যাবেন৷ ‘হোম স্টে’র ব্যবস্থাও রয়েছে৷

Advertisement
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?