সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পপ গায়ক এড শিরানের পর এবং অস্ট্রেলিয়ান পপ সিঙ্গার সিয়া। গোটা বিশ্বে এখন নয়া সেনসেশন তাঁর এবং জামাইকান ব়্যাপ আর্টিস্ট শন পলের সিঙ্গল ‘চিপ থ্রিলস’। আর সেই গানের তালেই গলা এবং কোমর দুইই মেলাচ্ছে আপামর নেটিজেনরা। বাদ যাচ্ছেন না এই বহু নববধূও। কেন? বিয়ের আগে ব্যাচেলরস পার্টি দেওয়া এখন একটা মাস্ট ডু রীতি। অনেকটা আইবুড়ো ভাত খাওয়ার মতোই জলভাত ব্যাপার এটা। কিন্তু হবু বরের পাশে হবু বউ-ই বা বাদ যাবেন কেন! তেমনই এক হবু বউ এই আমিশা ভরদ্বাজ। বিয়ের আগে শেষবারের মতো সিঙ্গলহুডকে উদযাপন করছেন তিনি। এবং সঙ্গে তাঁর তিন বান্ধবী।
সিয়ার চিপ থ্রিলস গেয়ে-নেচে সিঙ্গলহুড সেলিব্রেট করার এমন ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে ইউটিউবে। চলতি মাসের ৪ তারিখ আপলোড করা এই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৫৮ লক্ষ। কখনও মেক আপ করতে করতে আবার কখনও লেহেঙ্গার ম্যাচিং ব্লাউড এবং অফ-হোয়াইট শর্টস পরে লাস্য ছড়াচ্ছেন আমিশা। দোসর তাঁর বান্ধবীরা। ভিডিওটি দেখুন আর নিজেরাও একটু আনন্দে মেতে উঠুন।
২০১৬ সালে সিয়ার গাওয়া আসল গানটির ইউটিউব ভিডিওর ভিউ কত জানেন? ৮ কোটি ৩৮ লক্ষ। সেই ভিডিওটিও রইল-
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের