সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতিক্ষিত Xiaomi Mi 5s আগামী ২৭ সেপ্টেম্বর চিনের জাতীয় কনভেনশন সেন্টারে আত্মপ্রকাশ করবে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ কিন্তু এর পাশাপাশি গুজব ছড়িয়েছে, Xiaomi Mi note2 ওই দিনেই বাজারে আসবে৷ যদিও সংস্থার পক্ষ থেকে এমন কিছু জানানো হয়নি৷ কিন্তু Mi note2 নিয়েও একের পর এক তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ পাশাপাশি এবার জানা গেল Mi note2 pro-এর খবরও৷
Mi note2-এর পরেই নাকি বাজারে আসবে এই সিরিজের পরবর্তী ফোন৷ তার মধ্যেই আবার নতুন সংযোজন এই ফোনের ফিচারস সংক্রান্ত তথ্য৷
খবর বলছে, এই note2 pro ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের নয়া সংস্করণ Android 7.0 Nougat-এর সঙ্গে MIUI8৷ এছাড়া ফোনে পাওয়া যাবে Snapdragon821 প্রসেসর ও 8GB RAM৷
এখন অপেক্ষা সংস্থার পক্ষ থেকে এই ফোনগুলির বাজারে আসার আনুষ্ঠানিক ঘোষণা৷ তবেই জানা যাবে যে তথ্য ফাঁস হল তার নেপথ্যে কে বা কারা৷
সর্বশেষ খবর
-
ছাড় নয় দলের লোককেও! ভয় দেখানোর অভিযোগে চেতলার বিজেপি কর্মীকে সাসপেন্ড
-
ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনীতির পুনর্গঠন
-
বাড়ির একমাত্র উপার্জনকারী আর ফিরবে না, তারাতলার বিপর্যয়ে দিশেহারা কাটোয়ার রোহিতের মা
-
ভরদুপুরে অন্ধকার তারাতলা, বজ্রপাতের ‘কার্পেট বম্বিং’য়ে ব্যাহত উদ্ধারকাজ
-
২৬ বছর বাদে বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের, অভিনয়ে টোটা-পাওলিরা