সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বদলে গিয়েছে। এখন শোকেরও সময় পায় না মানুষ। বাপ-মার চিতার আগুন নেভার আগেই কাজে লেগে পড়ে লোকে। আধুনিক জীবনে সকলেই বেজায় ব্যস্ত। নিয়ম মেনে শ্রাদ্ধশান্তির জন্য সময় বের করা তো বিরাট কঠিন। এমন এক পৃথিবীতে কর্ণাটকের (Karnataka) এই ঘটনা বড্ড বেমানান। মায়ের মৃত্যুশোকে কাতর কেউ কোটি টাকার গাড়ি নদীর জলে ভাসিয়ে দিতে পারে!
যদিও পুলিশও তেমনটাই মনে করছে। ঘটনাটি কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনার (Srirangapatna)। ক’দিন আগে সেখানে কাবেরীর (Cauvery) নদীর জলে একটি লাল রঙের গাড়িকে ভাসতে দেখেন স্থানীয়রা। ব্যাপারটা কী, তা দেখতে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। কাছাকাছি গেলে বোঝা যায় জলে ভাসছে বিরাট দামি গাড়ি বিএমডাব্লু (BMW X6)। ভারতের বাজারে যার দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা। কিন্তু এমন গাড়ি জলে কেন? তাহলে কি দুর্ঘটনা?
[আরও পড়ুন: চলন্ত ট্রেনের সিঁড়িতে দাঁড়িয়ে স্টান্ট, হাত ফসকে পড়ে মৃত্যু ছাত্রের]
পরিবারের সদস্যদের বয়ান নেওয়ার পর ওই ব্যক্তিকে আর বিরক্ত করেনি কর্ণাটক পুলিশ। এইসঙ্গে গাড়িটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তির বেঙ্গালুরুর বাড়িতে। উল্লেখ্য, BMW-র X6 SUV ভারতের বাজারে বিক্রি হওয়া অন্যতম বিলাসবহুল গাড়ি। ভারতে এই মডেলের দাম ১ কোটি ৫ লক্ষ টাকা থেকে শুরু। কিন্তু মা হারানোর শোকে মানুষটি তো অবসাদের শিকার। নিজের মধ্যেই নেই তিনি।
সর্বশেষ খবর
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট
-
শ্রদ্ধা কাণ্ডের ছায়া গুয়াহাটিতে, স্ত্রীকে খুনে করে মাথা ফ্রিজে ঢোকাল স্বামী!
-
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী