সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে গিয়ে দর কষাকষি কে না করে? কিন্তু বাজারে গিয়ে কখনও কাককে দর কষাকষি করতে দেখেছেন? অবিশ্বাস্য হলেও এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে দরদাম করছে কাক। ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সবাই।
[আরও পড়ুন: শরীর জড়িয়ে ৬টি অজগর! তবু অকুতোভয় খুদে মগ্ন কার্টুনে]
মাছ বাজার মানেই সারি সারি ট্রে। আর তাতে ভরতি বিভিন্ন রকম, বিভিন্ন আকারের মাছ। ঠিক তেমনই মাছ বাজারে কাকের দেখা পাওয়াও একদমই অস্বাভাবিক নয়। কারণ, কাক তো সবসময়ই তক্কে তক্কেই থাকে যে কখন টুক করে একটি মাছের টুকরো নিয়ে চম্পট দেওয়া যায়।
কিন্তু কেরালার এক বাজারে দেখা গেল অন্য ছবি। মাছের ট্রের উপর দীর্ঘক্ষণ বসে রয়েছে একটি কাক। কিন্তু তার উদ্দেশ্য দোকানির চোখ এড়িয়ে মাছ নিয়ে চম্পট দেওয়া নয়। উলটে দোকানে বসে দিব্যি দোকানদারের সঙ্গে দর কষাকষি করল সে। দোকানি প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নাছোড়বান্দা কাকটি। অগত্যা একটা ছোট মাছ কাকটির দিকে এগিয়ে দিলেন মাছ ব্যবসায়ী। কিন্তু নাহ! ছোট মাছে মন ভরল না তার। একের পর এক ছোট মাছ ঠোঁটে নিয়ে পরখ করেই ফেলে দিল সে।
তার ভাবগতি বুঝে বাধ্য হয়েই একটু বড় সাইজের একটি মাছ দোকানি এগিয়ে দিলেন৷ তবেই মনে ধরল তার। সেই মাছ নিয়েই খোশমেজাজে উড়ে গেলেন কাক বাবাজি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল কাকের কীর্তি। তার কাণ্ডকারখানা দেখে হেসেই খুন আট থেকে আশি। ক্রেতার চেয়ে এখন কাকই বেশি মাথাব্যথার কারণ দোকানির৷
[আরও পড়ুন: নেটদুনিয়ায় পোষ্যদের নতুন খেলা ‘ইনভিজিবল চ্যালেঞ্জ’, মুহূর্তেই ভাইরাল ভিডিও]
Bloody hell , can we hire this crow for transfer negotiations at @ManUtd .#glazersout #mufc #transfer #EPL #mufc_FAM #edwoodward https://t.co/Fz0HJWINSQ
— Reddevilisme (@reddevilisme) July 3, 2019
Intelligence and diligence. https://t.co/CxWJFzieIu
— Chris Bacas (@ChrisBacas) July 3, 2019
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা