সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে জোর কাউন্টডাউন। কী ভাবছেন দুর্গাপুজোর কথা বলছি? মোটেও না। আপনি ওয়েব সিরিজ প্রেমী হলে কেন কাউন্টডাউনের কথা বলছি, তা বুঝতে বিশেষ বেগ পেতে হবে না। কারণ, আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে বহু প্রতীক্ষিত ‘মানি হেইস্ট সিজন ৫’ (Money Heist Season 5)। আর তা নিয়ে অনুরাগীদের উত্তেজনার পারদ কম নয়। সেকথা মাথায় রেখে রাজস্থানের জয়পুরের এক বেসরকারি সংস্থা যা সিদ্ধান্ত নিল, তা জানলে আপনি অবাক হতে বাধ্য।

‘ভার্ভলজিক’ নামে ওই সংস্থার সিইও অভিষেক জৈন। তিনি গত ২৬ আগস্ট কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন। ওই চিঠির শুরু থেকেই যেন চমকে ভরা। চিঠির বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে “নেটফ্লিক্স অ্যান্ড চিল হলিডে”। চিঠিতে রয়েছে আরও চমক। সিইও লিখেছেন, “আগামী ৩ সেপ্টেম্বর ‘মানি হেইস্ট সিজন ৫’ নেটফ্লিক্সে (Netflix) আসছে। আমরা চাই না ওইদিন অনুপস্থিতি সংক্রান্ত একের পর এক ই-মেল আসুক কিংবা অফিসের বেশিরভাগ আসন ফাঁকা থাকুক বা কেউ অকারণেই ফোন সুইচড অফ করে রাখুন। আমরা জানি কাজে উৎসাহের জন্য ‘চিল মোমেন্টে’র প্রয়োজন। তাই আর দেরি কীসের? পপকর্ন খান, সোফায় গা এলিয়ে দিন। আর মজায় দেখুন ‘মানি হেইস্ট’ সিজন ৫। সে কারণেই আমরা সকল কর্মীকে ওইদিন ছুটি দিচ্ছি।”

[আরও পড়ুন: Viral Video: সে কী! সিলিং থেকে ঝুলছে কিশোরীর মাথা! ব্যাপারটা কী?]
এছাড়া ওই চিঠির মাধ্যমে কর্মীদের প্রশংসাও করেছেন সিইও (CEO)। যেভাবে অতিমারী আবহে হালফিলের ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) করেছেন, সেই উৎসাহ এবং উদ্যমের প্রশংসা করেছেন তিনি। কঠিন পরিশ্রমের পর সামান্য বিরতি প্রয়োজন বলেও জানিয়েছেন খোদ সিইও।
View this post on Instagram
প্রিয় ‘প্রফেসরে’র কী হল, ‘লিসবন’ই বা কী করবে, তা জানতে আগ্রহ সকলের চরমে। তবে সপ্তাহের মাঝখানে অফিস বন্ধ রেখে ওয়েব সিরিজ (Web Series) দেখার কথা ভাবতেও পারেন না বহু কর্মজীবী। রাতের ঘুম ফাঁকি দিয়ে কিংবা যাতায়াতের পথেই ওয়েব সিরিজ দেখেন বেশিরভাগ অফিসযাত্রী। এই পরিস্থিতিতে জয়পুরের সংস্থার সিইও’র ছুটি ঘোষণার নোটিস নেটমাধ্যমে ভাইরাল হওয়া শুধুই যে সময়ের অপেক্ষা ছিল তা নতুন করে বলার কিছু নেই। অফিসের বসের জ্বালায় তিতিবিরক্ত নেটিজেনরা কিন্তু জয়পুরের (Jaipur) সংস্থার সিইও’র প্রশংসায় পঞ্চমুখ।

[আরও পড়ুন: সিঙ্গল মাদার নুসরত সাহসিনী! পুরুষ বলেই কি ‘যশ’হীন যশ?]
সর্বশেষ খবর
-
তৃণমূল সরকারের অসহযোগিতায় আটকে ছিল কাজ! বাধা কাটিয়ে অর্থনৈতিক করিডরের জমি দিল মুর্শিদাবাদ
-
বিশ্বকাপের মরশুমেও ভরপুর বিনোদন, ওটিটিতে মুক্তি পেল কোন কোন সিরিজ ও সিনেমা?
-
আর পাম্প থেকে সবাই কিনতে পারবে না পেট্রল-ডিজেল! সংকট কাটাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের
-
সব প্রশ্নের জবাব ‘জানি না’, সিআইডি জেরায় মেজাজ হারান অভিষেক! মমতার বাড়ি থেকে বেরলেন মুখ লুকিয়ে
-
‘গর্ভাবস্থায় ও আমার…’, রাঘবকে নিয়ে কোন সিক্রেট ফাঁস করলেন পরিণীতি?