সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোজ কত কী ঘটে যাহা তাহা…।’ কবিগুরুর লাইন ধার নিয়ে একথা তো বলাই যায়। সত্যিই তো পৃথিবীতে প্রতিদিন কত কিছুই না ঘটে যা আমাদের অবাক করে দেয়। কিন্তু খুব ভাল করে ভেবে দেখলে হয়তো ঠিকমতো তার ব্যাখ্যা দেওয়াও সম্ভব হয় না। এই যেমন ধরুন কখনও দেখেছেন কিংবা শুনেছেন যে হরিণ ফুটবল খেলছে। ভ্রূ কোঁচকাচ্ছেন? ভাবছেন হরিণ আবার ফুটবল খেলবে কীভাবে? ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর মাধ্যমে হরিণের কীর্তি দেখলেই সমস্ত উত্তর পেয়ে যাবেন আপনি।
২ জানুয়ারি বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দ একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। তার সামনে একটি ফুটবল। শিংয়ের মাধ্যমে ওই ফুটবলটি গোলপোস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যদিও সেই গোলপোস্টের আশেপাশে কোনও গোলকিপার ছিল না। গোল হওয়ার পরই আনন্দে রীতিমতো নেচে ওঠে হরিণটি। ভিডিওর ক্যাপশন হিসাবে তিনি লেখেন, “কোনও প্রতিকূলতা না থাকলেও লক্ষ্যপূরণ করার আনন্দই আলাদা।”
Always be happy in achieving ur goal, even if there was no opponent in front 🙏🏼🙏🏼 pic.twitter.com/VhpU0ECzxt
— Susanta Nanda IFS (@susantananda3) January 2, 2020
এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সিংহভাগ নেটিজেনের টাইমলাইনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে হরিণের গোল দেওয়ার ভিডিও। ছোট ছোট সাফল্যও যে আমাদের আনন্দ দিতে পারে সেই শিক্ষাই দিয়েছে ভিডিওটি।
Good morning.. yes winning a hurdle or achieving the goals leads a man to rejoice..
— DEEP (@DEEP66372552) January 2, 2020
নেটিজেনদের একাংশের দাবি, কীভাবে ছোট ছোট জয়ও আনন্দ দিতে পারে তা ওই অবলা প্রাণী শেখাল।
Good morning.. yes winning a hurdle or achieving the goals leads a man to rejoice..
— DEEP (@DEEP66372552) January 2, 2020
[আরও পড়ুন: অন্তর্বাস পরে ঘুরছে ভেড়া! নেটদুনিয়ায় ভাইরাল ছবি]
কেউ কেউ আবার হরিণের ওই সাফল্য উদযাপনের ভঙ্গিমা দেখে হেসে খুন।
Hahaha I loved the celebration 😁
— SAMIR SHAH 🇮🇳 (@samirbsha) January 2, 2020
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!