সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ ছিল আকাশে ওড়ার। খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে কার না ইচ্ছে করে..। কিন্তু ওই যে, ইচ্ছে আর বাস্তবের মধ্যে আসমান-জমিন তফাৎ। সেই তফাৎ বেশ ভাল মতোই টের পেলেন উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। আকাশে উড়তে গিয়ে তিনি এমন কাণ্ড ঘটালেন যা দেখে রীতিমতো হাসির রোল পড়ে গেল নেটদুনিয়ায়। গত দু’তিন দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে ভিডিওটি। আর তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
[আরও পড়ুন: OMG! কুমিরের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রামবাসীদের]
আকাশে ওড়ার শখ ছিলই। বন্ধুদের সঙ্গে মানালিতে গিয়ে সুযোগটাও পেয়ে যান তিনি। বন্ধুদের জোরাজোরিতে একটু নিমরাজি হয়েই প্যারাগ্লাইডিং শুরু করেন মানালি। কিন্তু, আকাশে ওড়া তো আর সহজ কাজ নয়। মাটি থেকে পা মহাশূন্য তুলতে সাহসের প্রয়োজন হয়। প্যারাস্যুটটি কিছুটা উপরে উঠতেই তা টের পেয়ে যান বিপিন। কিছুটা ওপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যান তিনি।
[আরও পড়ুন: প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি]
ভিডিওটি তোলা হয়েছিল গত জুলাই মাসে। যদিও, ভাইরাল হয়েছে সম্প্রতি। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছুটা উচ্চতায় উঠতেই ভয়ে কুঁকড়ে ওঠেন বিপিন। কোনও অজানা ভীতিতে চিৎকার করে উঠছেন তিনি। নানা রকমের আওয়াজ বেরচ্ছিল তাঁর মুখ দিয়ে। বারবার ইনস্ট্রাকটরকে অনুরোধ করছেন তাঁকে নামিয়ে দিতে। মজার কথা হল, এসব যখন চলছে তখনও সেলফি-স্টিক হাতে দিব্যি ভিডিও শ্যুট করে চলেছেন ওই যুবক। বিপিন একসময় ভয়ের জেরে নিজেকেই গালাগালি দিতে থাকেন। চেঁচিয়ে বলতে থাকেন, এখানে আসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। উড়ন্ত অবস্থায় ইনস্ট্রাকটরকে বলতে থাকেন, “লাগলে দু’-পাঁচশো টাকা বেশি দেব, আমাকে নামিয়ে দে। আমি মরে যাব।”
শেষপর্যন্ত অবশ্য মরতে হয়নি বিপিনকে। ইনস্ট্রাকটরের নির্দেশমতো অক্ষত অবস্থাতেই নামতে পেরেছেন তিনি। তবে, তাঁর ওই উড়ন্ত কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
I seriously want this scene to be in some or the other Bollywood movie. With the instructor role to be played by Vijay Raaz & other guy to be Rajpal Yadav.
— Chowkidar Incredible Youth (@kunalnss30) August 27, 2019
*Land kara de bhai, 100-200 jyada le par land kara de! #BhaiLandKaraDe Haha! pic.twitter.com/26iJKAwdxO
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান
-
মেসির হাতে কাপ দেখছেন না পেকেরম্যান, রোনাল্ডোকে নিয়েও আশাবাদী নন কিংবদন্তি কোচ
-
মহরমের সম্প্রচারে ভাবাবেগে আঘাত! পাকিস্তানে সাময়িক বন্ধ জিও টিভির সম্প্রচার