সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বচপন কা প্যায়ার’ (Bachpan Ka Pyaar)। এক কিশোরের গলায় বছর দুয়েক আগের বলিউডের গান নতুন করে জনপ্রিয় হয়েছিল এবছরই। সহদেব নামের ওই কিশোরের গাওয়া গান ভারচুয়াল জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। রাতারাতি গোটা দেশে ভাইরাল (Viral video) হয়ে যাওয়ার পরে এবার সহদেবকে দেখা গেল নয়া অবতারে। গান নয়, এবার কোমর দুলিয়ে নেচে উঠতে দেখা গেল তাকে। আর তাতেও ফের নেটিজেনদের মন জিতে নিল সে।
হালফিলে নেটদুনিয়ায় শুরু হয়েছে ‘ইন ডা গেটো ডান্স চ্যালেঞ্জ’। কলম্বিয়ার গায়ক জে বালভিনের গাওয়া এই গানে কোমর দুলিয়েছেন অনেকেই। এটা হয়ে গিয়েছে রীতিমতো ট্রেন্ডিং। এবার সেই ট্রেন্ডে গা ভাসাল সহদেবও। মাথায় উলটো টুপি, টিশার্ট ও ক্যাভেন্ডার্স- একেবারে ক্যাজুয়াল পোশাকেই তাকে দেখা গেল গানের ছন্দে নিজের মতো ‘স্টেপ’ নিতে। সেই ভিডিওর ক্যাপশনে সে লেখে, ”প্রিয় জে বলভিনদাদার গানে এই রইল আমার নাচ।”
View this post on Instagram
[আরও পড়ুন: এবার মহাকাশেই হবে পর্ন ছবির শুটিং! জনপ্রিয় তারকাকে পাঠানোর তোড়জোড় শুরু]
কয়েক মাস আগেও সহদেব নামের এই খুদে ছিল একেবারেই অখ্যাত একটি কিশোর। কিন্তু হঠাৎই জুলাই মাসে সে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায় রাতারাতি। স্কুলের পোশাকে ক্লাসরুমে ‘জানে মেরি জানেমন বচপন কা প্যায়ার’ গানটি গেয়েছিল সহদেব। কিছুদিন আগে থেকে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আসলে জনপ্রিয় গায়ক বাদশাহ নিজের ইনস্টাগ্রামে গানটির একটি রিমিক্স তৈরি করেন। সেই রিমিক্সে ব্যবহার করেন সহদেবের গাওয়া গানটির ভার্শনই।
View this post on Instagram
গানটি জনপ্রিয় হয়ে উঠতেই খোঁজ পড়ে যায় সহদেবের। এই একটি ক্লিকেই কাশ্মীর থেকে কন্য়াকুমারী সকলে চিনে ফেলে তাকে। ছোট্ট একটি ভিডিওর সৌজন্যেই সহদেব এখন তারকা। নয়া ভিডিওটিও একদিনের মধ্যেই লাইক ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজারের গণ্ডি। অনেকেই সহদেবের নাচের পাশাপাশি তার মজাদার ক্যাপশনের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছে।
[আরও পড়ুন: পরপর ৬ টি বিয়ে! শ্বশুরবাড়ি যাওয়ার পথে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেল ‘গুণধর’]
সর্বশেষ খবর
-
আটকে ১০ উদ্যোপতির আবেদন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা, শহরে নয়, গ্রামেই করতে হবে মেডিক্যাল কলেজ
-
সুজানকে ৪০০ কোটির খরপোশ হৃত্বিকের! বিচ্ছেদের ১২ বছর পর প্রকাশ্যে চরম সত্য
-
তেহরানে শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যেষ্টি, ইরানে পৌঁছেই শ্রদ্ধাজ্ঞাপন ভারতীয় প্রতিনিধি দলের
-
শিক্ষায় ডিজিটাল ভারতের উৎকর্ষ! শিক্ষাগত তথ্য স্থানান্তর হল আরও সুরক্ষিত
-
মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁসুলি কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ