রাজা দাস, বালুরঘাট: পুনম পাণ্ডের বাংলাযোগ! মডেল পুনমের মৃত্যুর খবর চাউর হতেই একের পর এক ফোন বালুরঘাটের যুবকের কাছে। ফোন, মেসেজে কার্যত নাজেহাল তিনি। ব্যাপারটা কী?
গত কয়েকদিন ধরে পুনম পাণ্ডের মৃত্যুর খবর নিয়ে শোরগোল সবমহলে। এরই মাঝে বালুরঘাটের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ধনঞ্জয় বর্মনের কাছে একের পর এক ফোন। সকলেই ফোন করে জানতে চাইছেন পুনমের কথা। কারও প্রশ্ন পুনম ঠিক কে হন ধনঞ্জয়ের, কারও প্রশ্ন কীভাবে আলাপ। কেউ আবার জানতে চাইছেন পুনমের বর্তমান অবস্থা। যা নিয়ে কার্যত মাথায় হাত যুবকের। উপায় না পেয়ে মোবাইল ফোন বন্ধ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবক।
[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]
জানা গিয়েছে, পরিচয় তো দূর-অস্ত, পুনম পাণ্ডের নামও জানতেন না ধনঞ্জয়। বালুরঘাটের যুবক পেশায় শপিং মলের কর্মী। বেলা ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত তিনি শপিংমলেই থাকেন। হাতে সময় নেই সোশাল মিডিয়ায় মেতে থাকার। সেখানে দাঁড়িয়ে দিনভর ফোন আসায় প্রবল সমস্যায় পড়েন যুবক। কীভাবে তাঁর নম্বরটি ছড়িয়ে পড়ল সেটাই বুঝে উঠতে পারছেন না যুবক।
[আরও পড়ুন: ‘তুমি যা জিনিস গুরু’, পুনম কাণ্ডে মারাত্মক টিপ্পনি শিলাজিতের! কী বললেন গায়ক?]
সর্বশেষ খবর
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন
-
ব্রিটেনে বাতিল ১৩০০ উড়ান! বিভ্রাটে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ যাত্রী
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?