Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bengaluru

জ্যান্ত বৃদ্ধকে বস্তায় পুরে কুরিয়ার করার চেষ্টা! হুলস্থুল বেঙ্গালুরুতে

ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে। তদন্তে উঠে এল কোন সত্যি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:৪১

options
link
জ্যান্ত বৃদ্ধকে বস্তায় পুরে কুরিয়ার করার চেষ্টা! হুলস্থুল বেঙ্গালুরুতে zoom
এমন ঘটনায় তাজ্জব সকলে।

বড়সড় বস্তা কুরিয়ার করতে হবে। মঙ্গলবার বিকেলে সেই বস্তা নিয়ে হাজির এক পরিবার। কিন্তু আচমকাই দেখা গেল বস্তার ভিতরে এক বৃদ্ধ! তবে ‘লাশ’ হয়ে নয়, জীবিত অবস্থাতেই রয়েছেন তিনি। এমন ঘটনায় তাজ্জব সকলে। ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। ঘটনা বেঙ্গালুরুতে। যদিও নেপথ্যে রয়েছে অন্য সত্যি।

ঠিক কী হয়েছিল? বেঙ্গালুরুর ভ্যালিকাভাল অঞ্চলে একই পরিবারের পাঁচ সদস্য হাজির হন এক স্থানীয় কুরিয়ার অফিসে। আর জানান তাঁরা একটি বস্তা কুরিয়ার করতে চান। কিন্তু আচমকাই দেখা যায় বস্তাটি নড়ছে! দেখে চমকে যান কুরিয়ার অফিসের কর্মীরা! তারপর দেখা যায় বস্তার ভিতরে রয়েছে এক জীবিত বৃদ্ধ! তিনি খাবি খাচ্ছেন বস্তার ভিতরে! কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পরও ওই পরিবার দাবি করতে থাকে, তারা ওই বৃদ্ধকেই কুরিয়ার করতে চায়। এর জন্য যা টাকা লাগবে তা দিতে প্রস্তুত তারা। স্বাভাবিক ভাবেই এরপরও রাজি হননি কুরিয়ার অফিসের কর্মীরা। ফলে ক্রমশই একটি উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। শেষমেশ খবর যায় পুলিশে। এরপর ঝুলি থেকে বেরিয়ে পড়ে আসল বিড়াল!

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসার পরও ওই পরিবার দাবি করতে থাকে, তারা ওই বৃদ্ধকে কুরিয়ার করতে চায়। ক্রমশই একটি উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। শেষমেশ খবর যায় পুলিশে।

খানিক পরে ওই পরিবার ক্ষমা চেয়ে নেয়। জানানো হয়, যা ঘটেছে সবটাই সাজানো। এবং তা আসলে একটি রিলের অংশ! কিন্তু কেন এমন এক উদ্ভট বিষয়ে রিল বানানো হল? জানানো হয়েছে, রমজান ও উগাড়ির মতো উৎসবের সময়ে বাস ও বিমানের ভাড়া যেভাবে বেড়েছে তার প্রতিবাদেই এমন পদক্ষেপ। এক ব্যক্তির কথায়, ”আমরা মনে করি না, যেটা করছি সেটা ভুল। তবে ভুলের জন্য আমরা ক্ষমা চাইতে প্রস্তুত।” সেই সঙ্গেই ওই পরিবারের আর্জি, এমন ‘স্টান্ট’ যেন অন্য কেউ দেখানোর চেষ্টা না করেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শেষখবর পাওয়া পর্যন্ত একটি তদন্ত শুরু করা হয়েছে। ওই পরিবারের দাবির সত্যতা তা জানার চেষ্টা করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.