সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট এক আশ্চর্য ভুবন। কত কী যে ভাইরাল (Viral) হয়ে যায় মুহূর্তে! এই মুহূর্তে তেমনই ছড়িয়ে পড়েছে একটি পোস্ট। বেঙ্গালুরুর বাসিন্দা এক ভদ্রমহিলা শহর ছেড়ে চলে যাওয়ার আগে নিজের নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন। যার মধ্যে রয়েছে একটি সাধারণ জলের ফিল্টার। আর সেটার জন্য দর হাঁকিয়েছেন ৪১ হাজার টাকা।
পোস্টের ক্যাপশনে লেখা ‘বেঙ্গালুরু (Bengaluru) ছেড়ে চলে যাওয়ার কারণে বিক্রি করছি।’ স্বাভাবিক ভাবেই তাঁকে এমন চড়া দামে ফিল্টার বিক্রি করতে দেখে থ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ব্যাপারটা কী? বুঝে পাচ্ছেন না কেউই। কেন এমন অদ্ভুত দাম বাঁধলেন ওই মহিলা? তা অবশ্য বোঝার উপায় নেই। তবে পোস্টটির তলায় নানা মজার মন্তব্য জমা পড়তে শুরু করেছে।
Bhai!! Vijay’s comment 😭😂😭😂😭 pic.twitter.com/964DAMNgmj
— Poan Sapdi (@VandanaJain_) December 18, 2023
[আরও পডৃ়ুন: রক্তস্নাত বলিউডকে জীবনের গল্প শোনাল ‘ডাঙ্কি’, কেমন হল শাহরুখের নতুন ছবি?]
একজন লিখছেন, ‘এটা বোধহয় একটু দামি হয়ে গেল!’ আরেকজনের মন্তব্য, ‘ইএমআই দেওয়ার সুযোগ রয়েছে?’ আবার আর এক নেটিজেন জানাচ্ছেন, ‘আমি কী প্রতিক্রিয়া দেব অনেকক্ষণ ধরেই ভেবে পাচ্ছি না।’ আবার কেউ কেউ মজা করেছেন, বোধহয় ফিল্টারে থাকা জলটাও বিক্রি করা হবে। আর সেটা মহার্ঘ্য। এমনই নানা মতামতে পোস্টটিও হয়ে উঠছে নিতান্তই দামি।
[আরও পড়ুন: ‘বস্তিতে গিয়ে বিলি করুন’, যোধপুর পার্কে বড়দিনের কেক বিতরণ নিয়ে মন্তব্য হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ