সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলটা যে এদিকে গড়াবে তা একেবারেই অনুমান করতে পারেননি বরের বন্ধুরা। ভেবে ছিলেন বন্ধুর বউয়ের সঙ্গে হালকা রসিকতা করলে হয়তো ভালই লাগবে তাঁর। বিয়ে বাড়ির পরিবেশটাও জমে উঠবে। কিন্তু হায়রে কপাল, এতো হল উলটোটাই! বরের বন্ধুদের রসিকতায় একেবারে ক্ষেপে গেলেন নতুন বউ। চোখে মুখে ফুটে উঠল রাগ। রীতিমতো ফুঁসতে শুরু করলেন নতুন কনে।
গপ্পোটা হল, সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়। যেখানে বিয়ে বাড়ির লোকজনের সামনেই রাগে গজগজ করতে থাকেন নতুন বউ। হাত থেকে ছুঁড়ে ফেলেন উপহার! গোটা কাণ্ডটা দেখে তো সবাই থ!
[আরও পড়ুন: ধান-গম নয়, নগদ সাড়ে ১৩ হাজার টাকা খেয়ে পালাল দাঁতাল! ব্যাপারটা কী?]
আসলে বরের বন্ধুরা রসিকতা করে নতুন বউকে উপহার দিয়েছিলেন একটি ফিডিং বোতল। প্রথমটি একেবারেই বুঝতে পারেনি সে। উপহারের মোড়ক খুলতেই রেগে আগুন। একেবারে থমথমে হয়ে হাত থেকে ফেলে দিলেন উপহারটি। বরের বন্ধুরাও নাছোড়বান্দা। ফের উপহার নিয়ে সোজা নতুন বউয়ের কোলে। কোনও প্রতিক্রিয়া না দিয়েই কনে বসে রইলেন চুপচাপ। আর গোটা কাণ্ড দেখে বর বাবাজি গেলেন বোমকে। স্ত্রীর হয়ে প্রতিবাদ করবেন নাকি বন্ধুদের সঙ্গে মজা করবেন, তা বুঝতে বুঝতেই গোটা কাণ্ড ঘটে গেল। আর এসবই রেকর্ড হল ফোন ক্যামেরায়।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে বান্টি ঠাকুর নামে জনৈক নেটিজেনের প্রোফাইল থেকে। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন ভাবি কা ঘুসসা! তবে ঠিক কোথায় এটি ঘটেছে তা জানা যায়নি। ভিডিও আপলোড হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে প্রায় ৩ লাখ মানুষ ভিডিওটি লাইক করেন। শেয়ারও হয় প্রচুর।
বিয়ে বাড়িতে এমন অনেক কাণ্ডই ঘটে যা কিনা ঝটপট ভাইরাল হয়ে যায়। তবে বেশিরভাগই থাকে পাত্র-পাত্রীর মালাবদল বা শুভদৃষ্টির সঙ্গে জড়িত। তবে এবার গিফ্ট অপছন্দের ভিডিও দেখে বুঝতেই পারছেন সব রসিকতা সবার জন্য নয়!
[আরও পড়ুন: ধেয়ে আসছে মশাদের ঘূর্ণিঝড়, আতঙ্কে কাঁপছে রাশিয়ার একাধিক এলাকা, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
দু’দিনের চিরুনি তল্লাশির পরও অধরা আকাশ, রোলাহাটুর আগ্নেয়াস্ত্রই এখন গোয়েন্দাদের ‘ক্লু’
-
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে দু’নম্বরে উঠে এল আমেরিকা, শীর্ষে চিন, ‘সম্পর্কের শৈত্যে’ কোথায় ভারত?
-
‘যতদিন সনাতনী পতাকা উড়বে, কেউ ভারতের ক্ষতি করতে পারবে না’, হুঙ্কার যোগীর
-
রাতে রাস্তায় বাস থাকলেই জরিমানা! তবে বাসমালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুনের
-
পরপর বোমা ফেলল রাশিয়া, এবার যুদ্ধের আগুন ন্যাটোভুক্ত দেশে! জবাব দেবে সামরিক জোট?