সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর মুখের জয় সর্বত্র! তেমনটা কি চাকরির ইন্টারভিউতেও হওয়া উচিত? কখনই নয়। বরং কর্মপ্রার্থীর যোগ্যতাই হওয়া তো একমাত্র মানদণ্ড। যদিও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, যোগ্য ব্যক্তির ভাগ্যে শিকে ছেঁড়েনি। বদলে কম যোগ্য কিন্তু সুন্দর চেহারার যুবক বা যুবতী নির্বাচিত হয়েছেন। এমনটা যাতে তাদের সংস্থায় না ঘটে, তার জন্য অভিনব উদ্যোগ নিল এক চিনা কোম্পানি (China Company)। ইন্টারভিউর আগেভাগে চাকরিপ্রার্থীদের মুখোশ পরিয়ে দিল তারা। ওই মুখোশ পরেই হল ইন্টারভিউ। যার পর নির্বাচিন হন যোগ্যরা।
চিনের সিচুয়ান প্রদেশের কোম্পানির নাম চেঙদু পিপড়া লজিস্ট। দক্ষিণ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ হয়। সেখানেই অভিনব কাণ্ড ঘটে। ঘটনার ভিডিও করেন জেঙ্গ নামের এক মহিলা। ৩ ফেব্রুয়ারি ভিডিওটি চিনের সোশ্যালমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীরা বসে আছেন। সকলের মুখে মুখোশ। ফলে তাঁদের মুখ দেখা যাচ্ছে না। মুখোশ পরা অবস্থাতেই ইন্টারভিউ দেন যুবক-যুবতীরা।
[আরও পড়ুন: ‘ভদ্র ভাবে কথা বলুন’, আয়কর কর্তার হম্বিতম্বিতে প্রতিবাদ BBC কর্মীর, ভাইরাল বচসার ভিডিও]
দক্ষিণ চায়না মর্নিং পোস্টের দাবি, চেঙদু পিপড়া লজিস্ট অভিনব ইন্টারভিউর জন্য খ্যাত। এর আগে একটি ইন্টারভিউতে কর্মপ্রার্থীদের দপ্তর সংলগ্ন মাঠে কোদাল কোপাতে বলা হয়েছিল। সংস্থাটি দাবি করে, এর মাধ্যমে বোঝা যাবে হবু কর্মীরা শারীরিক ও মানসিকভাবে কতখানি শক্তিশালী। স্পষ্ট হবে, ভবিষ্যতে তাঁরা কাজের চাপ নিতে কতখানি সক্ষম।
[আরও পড়ুন: সহপাঠীরা হেনস্তা করত, জাতিবিদ্বেষের শিকার হয়েছে! বম্বে IIT পড়ুয়ার মৃত্যুতে দাবি পরিবারের]
সর্বশেষ খবর
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী