Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
গুজরাট

ক্লাসরুমের মধ্যেই ছাত্রীকে জড়িয়ে ধরে গভীর চুম্বন ছাত্রের, ভাইরাল ভিডিও

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১০:১৫

options
link
ক্লাসরুমের মধ্যেই ছাত্রীকে জড়িয়ে ধরে গভীর চুম্বন ছাত্রের, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম মানে না কোনও বাধা, মানে না নিয়মের বেড়াজাল। কিশোর বয়সের প্রেম আরও অবাধ্য। কিন্তু, তা বলে ক্লাসরুমের মধ্যেই প্রেমিকাকে ফিল্মি কায়দায় জড়িয়ে ধরে চুম্বন! এমনই কাণ্ড ঘটিয়েছে গুজরাটের গোধরার এক স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। সেই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

ঘটনাটি গুজরাটের গোধরার মোরভা হাদফ এলাকার কুরশিকার স্কুলের। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই একাদশ শ্রেণির ছাত্রী এবং দ্বাদশ শ্রেণির ছাত্রের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্কুল থেকেই তাঁদের পরিচয় এবং স্কুলেই প্রেম। সেই স্কুলেই মাত্রা ছাড়ায় তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ভরা ক্লাসরুমে দাঁড়িয়ে গভীর চুম্বনে মত্ত তাঁরা। এতটাই যে, পাশ থেকে তাঁদের এই একান্ত মুহূর্তের ভিডিও করা হচ্ছে, তা টেরও পায়নি প্রেমিক যুগল। মুহূর্তে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পা দিয়ে অনবদ্য ক্যারম খেলা, ভাইরাল বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবকের ভিডিও]

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। তবে, তাড়াহুড়োর বশে কোনও পদক্ষেপ করতে নারাজ তাঁরা। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে সময় এই ঘটনাটি ঘটেছে, সেসময় কোনও ক্লাস চলছিল না। দুই ক্লাসের বিরতিতে কাণ্ডটি ঘটিয়েছে ওই দুই পড়ুয়া। গোধরার জেলা শিক্ষা আধিকারিক বিএস পাঞ্চাল এ প্রসঙ্গে জানিয়েছেন, ” ওই ছাত্র ও ছাত্রীর চুম্বনের ভিডিও সামনে আসার পর আমরা মোরভা হাদফের ওই স্কুলের কর্তৃপক্ষের কাজে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছি। স্কুলের প্রিন্সিপাল আমাদের জানিয়েছেন, ঘটনাটি ক্লাসের বিরতিতে ঘটেছে।”

[আরও পড়ুন: প্রার্থনার সময়ে লুকিয়ে এ কী করছে খুদে! ভিডিও ভাইরাল হতেই মজেছেন নেটিজেনরা]

স্কুলের তরফে প্রিন্সিপাল জানিয়েছেন, “এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ওই দুই পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ওই দুই পড়ুয়ার বাড়িতেও পুরো ঘটনা জানানো হয়েছে। পুরো বিষয়টি স্পষ্ট হওয়ার পরই এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.