সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছা থাকলে অসম্ভব কিছুই নয়। ইচ্ছাশক্তিতে ভর করেই অসাধ্য সাধন সম্ভব। এসমস্ত যে মুখের কথা নয়, তার দৃষ্টান্ত অনেক রয়েছে। এমন অনেক অনুপ্রেরণামূলক ঘটনা উঠে আসে শিরোনামে। আর বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার দৌলতে এ ধরনের ঘটনা আরও দ্রুত ভাইরাল হয়ে যায়। তেমনই হল এবারও। বিশেষ ক্ষমতা সম্পন্ন এক যুবকের পা দিয়ে ক্যারম খেলার ভিডিও এখন নেটদুনিয়ার চর্চায়।
সোশ্যাল সাইটে এখন কোনও ছবি বা ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগে। আর তা যদি অনুপ্রেরণামূলক হয়, তাহলে তো কথাই নেই। নেটিজেনদের আপ্লুত ও বিস্মিত করে, এমন ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে। তেমনই এবার চর্চার শিরোনামে উঠে এল এক যুবকের ক্যারম খেলার ভিডিও। ৫৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্টে পরে ক্যারম বোর্ডের সামনে দাঁড়িয়ে ওই যুবক। তাঁর দু’টি হাতই নেই। তাঁর সঙ্গের লোকেরা অবশ্য স্বাভাবিকভাবেই ক্যারম খেলছেন। কিন্তু যুবকের দান আসতেই দেখা যায়, উঠে দাঁড়ান তিনি। এরপর বোর্ডে পা তুলে নিখুঁত পেশাদারিত্বের সঙ্গে ধরেন স্ট্রাইকারটি। তারপর একের পর এক গুটি পকেটে ফেলেন। ভিডিও শেষ হওয়া পর্যন্ত চারটি গুটি পকেটে ফেলতে দেখা যায় তাঁকে। তাঁর অসামান্য প্রতিভা অবাক করেছে নেটিজেনদের।
[আরও পড়ুন: মাতৃহারা কোয়ালাকে দুধ খাওয়াচ্ছে শিয়াল, ভাইরাল ভিডিওতে চোখে জল নেটিজেনদের]
গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করা হয় ভিডিওটি। সঙ্গে লেখা, “এরপর আর কী অজুহাত দিতে পারি আমরা? অসম্ভব কিছুই নয়।” কয়েক ঘণ্টার মধ্যেই হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ যুবকের কীর্তি দেখে ফেলেছেন। ২১ হাজারেরও বেশি শেয়ার হয়েছে ভিডিওটি। তাঁর পায়ের দক্ষতা আর পকেট করার টেকনিক অবাক করেছে নেটিজেনদের। একজনের পরামর্শ, “ইন্ডিয়া’স গট ট্যালেন্টে (রিয়ালিটি শো) যাও ভাই।”
গত মাসে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন একটি ছেলেকে হাঁটু আর হাতের উপর ভর করে ক্রিকেট মাঠে রান নিতে দেখা গিয়েছিল। খেলার ইচ্ছা থাকলে যে কোনও বাধাই বাধা নয়, সে কথাই প্রমাণ করেছিল ভিডিওটি। এবারও পা দিয়ে ক্যারম খেলার ভিডিও মন ছুঁয়েছে নেটদুনিয়ার।
[আরও পড়ুন: প্রার্থনার সময়ে লুকিয়ে এ কী করছে খুদে! ভিডিও ভাইরাল হতেই মজেছেন নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি