Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ক্যামেরাবন্দি করতে চান ফুলশয্যার রাত, ভিডিওগ্রাফারের খোঁজে হবু দম্পতি

ফুলশয্যার রাতে তাঁদের কী প্ল্যান, সে খবরও এখন প্রকাশ্যে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৮, ১৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৮, ১৯:৩৫

options
link
ক্যামেরাবন্দি করতে চান ফুলশয্যার রাত, ভিডিওগ্রাফারের খোঁজে হবু দম্পতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক বিবাহিত দম্পতির জীবনেই ফুলশয্যার রাতটা স্পেশ্যাল৷ একান্ত আপন৷ একান্ত ব্যক্তিগত৷ পরস্পরের শরীরের উষ্ণতা, আবেগঘন স্পর্শ, ঘনিষ্ঠ মুহূর্তগুলি মনের খাঁচাতেই বন্দি রাখতে ভালবাসেন নবদম্পতি৷ কিন্তু ব্রিটেনের এক কাপল ভাঙতে চান সেই মিথ৷ শুধু মনের ফ্রেমে নয়, ফুলশয্যার রাতের স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখার ইচ্ছা তাঁদের৷ তার জন্য ভিডিওগ্রাফারকে মোটা অঙ্কের অর্থও দিতে রাজি৷

[কেন একাধিক মহিলায় আসক্ত হন পুরুষরা, জানেন?]

Advertisement

ফুলশয্যার বিশেষ মুহূর্তে কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সাধারণত পছন্দ করেন না কোনও দম্পতি৷ কিন্তু ব্রিটেনের এক দম্পতি অন্যান্যদের থেকে এক্কেবারে আলাদা৷ তাঁরা চান, তাঁদের ঘনিষ্ঠতা ক্যামেরাবন্দি হোক৷ রুপোলি পর্দার চিত্রনাট্যের মতো শুনতে লাগলেও এ ঘটনা কিন্তু বাস্তবের৷ চলতি বছর সেপ্টেম্বরে চার হাত এক হওয়ার কথা তাঁদের৷ জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতিও৷ তবে শুধু বিয়েরই নয়, ফুলশয্যার রাতে তাঁদের কী প্ল্যান, সে খবরও এখন প্রকাশ্যে৷ পেশাদার ভিডিওগ্রাফারের খোঁজে রীতিমতো বিজ্ঞাপনও ছাপানো হয়েছে৷ জানানো হয়েছে, এর জন্য তাঁকে ভারতীয় মুদ্রায় আনুমানিক এক লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে৷ রাত ১টা থেকে ভোর ৩ টে পর্যন্ত দম্পতির ঘরে হাজির থেকে ভিডিও করতে
হবে তাঁদের কার্যকলাপ৷

[চলন্ত গাড়ির দরজা খুলে নাচ, ‘কিকি চ্যালেঞ্জ’ নিয়ে চিন্তায় প্রশাসন]

কিন্তু কেন এমন অদ্ভুত ইচ্ছা হবু বর-বউয়ের? বিজ্ঞাপনে যুবক লিখেছেন, “এই দিনটা অত্যন্ত স্পেশ্যাল৷ আমি ও আমার ভাবী স্ত্রী এই রাতটাকে আর পাঁচটা সাধারণ  রাতের মতো ভুলিয়ে দিতে চাই না৷ সেই কারণেই মুহূর্তগুলোকে ভিডিও করে রাখতে ইচ্ছুক৷ ২০১৬ সালে বাগদান সেরে ফেলেছি৷ তারপর থেকেই ভাল ভিডিওগ্রাফারের খোঁজ করছি৷ কিন্তু এখনও তেমন কাউকে খুঁজে পাইনি৷ জানি প্রস্তাবটা একটু অদ্ভুত৷ কিন্তু ওই দিনটার কোনও মুহূর্তই আমরা স্মৃতি থেকে মুছে ফেলতে চাই না৷” তবে বিষয়টায় একান্ত গোপনীয়তা প্রয়োজন৷ তাই ভিডিওগ্রাফার মারফৎ যাতে ভিডিওটি কোনওভাবে ফাঁস না হয়, সে ব্যাপারটিও নিশ্চিত করতে চান তাঁরা৷ এ ভিডিও শুধু তাঁদের কাছেই গোপনভাবে গচ্ছিত থাকবে৷ হবু দম্পতির বিশ্বাস, প্রয়োজনে-অপ্রয়োজনে এই ভিডিওই পরবর্তীকালে তাঁদের আরও কাছাকাছি নিয়ে আসবে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.