সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ে নতুন রঙিন কাপড়, গলায়, সিংয়ে ঝলমলে অলঙ্কার। রীতিমতো সেজেগুঁজে আগমন সম্মানিত প্রধান অতিথির। যোগীরাজ্যে একটি অরগানিক রেস্তরাঁ উদ্বোধন করল গোমাতা। গোবলয়ে গরুকে শ্রদ্ধা জানানোর ঘটনা নতুন নয়। তবে এমন কাণ্ড নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই রেস্তরাঁর অভিনব উদ্বোধনী আয়োজন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ঘটনা লখনউয়ের। শহরের সুশান্ত গল্ফ সিটিতে হয়েছে নতুন রেস্তরাঁ ‘অরগানিক ওয়েসিস’। কেবলমাত্র জৈব সারের সবজি থেকেই সুস্বাদু খাবার তৈরি হবে এখানে। রেস্তরাঁ মালিক প্রাক্তন ডেপুটি এসপি শৈলেন্দ্র সিং। ঘটা করেই হয় ‘অরগানিক ওয়েসিস’য়ের উদ্বোধন। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক। সেটি হল একটি গরু। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গোমাতার পিঠে হলুদ রঙের কাপড়, গলায় সুদৃশ্য মালা। তার ‘পবিত্র’ উপস্থিতিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হয় রেস্টুরেন্টের। গরুটিকে রেস্তরাঁয় প্রবেশ করানোর পর সযত্নে খাওয়ানো হয়। রেস্তরাঁ কর্মীদের পরনেও ছিল হলুদ রঙের গেঞ্জি।
#WATCH | Uttar Pradesh: A restaurant in Lucknow, ‘Organic Oasis’ that offers food made out of organic farming produce, was inaugurated by a cow. pic.twitter.com/YWcfKqJQcX
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 18, 2023
[আরও পড়ুন: ভারতে আসা কোরিয়ার ব্লগার তরুণীকে পুরুষাঙ্গ প্রদর্শন! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের
-
বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা
-
১২ ভারতীয়-সহ ১৩ জনের মৃত্যু, কাতার গ্যাস প্লান্ট বিস্ফোরণে আহত আরও ৬৬, শোকবার্তা দূতাবাসের
-
চার ঘণ্টার ম্যারাথন ফুটবল! এমবাপে জাদুতে আবহাওয়া ও ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা