সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে পরিবার। প্রায় সব কাজ সারা। সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এমন সময় অবাক কাণ্ড! হঠাৎ হাত-পা নাড়াতে শুরু করেন তরুণ। তিনি কাশতেও থাকেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর মহকুমায়। দিন কয়েক আগে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন বছর উনিশের ভাউ লাচকে। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তরুণের পরিবারের দাবি, ভাউয়ের ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই তাঁর শেষকৃত্যর কাজ শুরু করে পরিবার। দেহ শশ্মানে নিয়ে যাওয়ার পরই অবাক কাণ্ড। হাত-পা নড়তে শুরু করে। তাঁকে কাশতেও শুনেছেন পরিবারের সদস্যরা। ভাউকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
ভাউয়ের এক আত্মীয় জানান, “আমরা ওর শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ নড়াচড়া শুরু হয়। কাশিতেও শুনি ওকে। আমরা দ্রুত ওকে জেলা হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চিকিৎসা চলছে। ওকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।” কী করে হাসপাতাল তরুণকে মৃত ঘোষণা করল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আমরা রোগীকে মৃত বলে ঘোষণা করিনি। কিছু মেডিক্যাল টার্মের ভুল অর্থ করেছিল পরিবার। তার জেরেই এই কাণ্ড।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও