সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান-করিনা কাপুর অভিনীত ‘থ্রি ইডিয়েটস’ ছবিতে যা দেখেছিল ভারতীয় সিনেমার দর্শক, বাস্তবে তেমনটা ঘটল। ভিডিও কলে চিকিৎসকের সাহায্য নিয়ে কাশ্মীরের (Jammu and Kashmir) প্রত্যন্ত অঞ্চলে এক মহিলার সন্তান প্রসব করানো হল। প্রতিকূল পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে (WhatsApp Video Call) ডাক্তারের পরামর্শ মতো কাজ করেন স্বাস্থ্যকর্মীরা। সুষ্ঠুভাবে কাজ মেটে। মা এবং সদ্যোজাত ভাল আছে বলেই জানা গিয়েছে।
কাশ্মীরের কুপওয়াড়া জেলার প্রত্যন্ত গ্রাম কেরান। সেখানে এখনও চলছে তীব্র শীত। লাগাতার তুষারপাতে কার্যত শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তার মধ্যেই ঘটনার দিন গ্রামের অন্তঃসত্ত্বা এক মহিলা প্রসবযন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান। যদিও সেখানে প্রসব করানোর মতো পরিকাঠামো ছিল না। বিশেষত মহিলার একাধিক শারীরিক সমস্যা শ্রীনগরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। সাধারণত এইসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের সাহায্যে জম্মু কিংবা শ্রীনগরে নিয়ে যাওয়া হয় ভূস্বর্গের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের। কিন্তু প্রবল দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: যোগীরাজ্যে গোহত্যা! ২৪টি গরুকে ঠেলে দেওয়া হল ট্রেনের সামনে, কাটা পড়ে মৃত ১১]
এই অবস্থায় ঝুঁকি নিয়ে শহরের চিকিৎসকদের সাহায্যে অস্ত্রোপচার করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। গোটা বিষয়ে সম্পন্ন হয় হোয়াটসঅ্যাপ কলে। কেরানের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফির ফোনে ভিডিও কল করে প্রয়োজনীয় পরামর্শ দেন ক্রালপোড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পারভেজ এবং তাঁর সহকারীরা। প্রায় ৬ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করার পর কন্যাসন্তানের জন্ম দেন মহিলা। থ্রি ইডিয়েটস-এর মতোই বাস্তবে অস্ত্রোপচার সফল হয়।
[আরও পড়ুন: সংসদে মেজাজ হারিয়ে ধনকড়ের দিকে আঙুল তুললেন জয়া বচ্চন, নেটদুনিয়ায় নিন্দার ঝড়]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক