সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা হল সৃষ্টি জগতের প্রধান শর্ত। যৌনতা নেই মানে প্রাণীজগত নেই। যদিও সেই স্বাভাবিক কামনা বিকৃত রূপ ধারণ করলে ভয়ংকর বিপদ হতে পারে। তেমনই এক ঘটনা এবার সামনে এল। অস্ট্রেলিয়ার (Australia) বাসিন্দা বাহাত্তুরে বৃদ্ধ যৌন তৃপ্তি পেতে নিজেরই পুরুষাঙ্গে ব্যাটারি ঢুকিয়ে বিপদ ঘটান। একটা নয়, তিন তিনটে ব্যাটারি ঢোকান তিনি। কিছুতে তা আর বের করতে পারছিলেন না। এর পরেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। বৃদ্ধের কাণ্ড জেনে চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের। তার পর?
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যৌনাঙ্গে ব্যাটারি প্রবেশ করানোর ২৪ ঘণ্টা পরে হাসপাতালে আসেন ওই বৃদ্ধ। আসলে শুরুতে নিজেই বোতামের আকারের ওই ব্যাটারিগুলি বের করার চেষ্টা করেছিলেন তিনি। চিকিৎসকদের কাছে জানান, আগেও যৌন তৃপ্তির খোঁজে একাধিক ছোটাখাটো জিনিস ঢুকিয়েছেন পুরুষাঙ্গে। প্রত্যেকবারই তা নির্বিঘ্নে বেরও করেন। কিন্তু এবার তা সম্ভব হচ্ছিল না। তাছাড়া সামাজিক লজ্জার কথা ভেবেও শুরুতে হাসপাতাল আসতে রাজি ছিলেন না তিনি।
[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]
কিন্তু একটা সময়ের পর থেকে অসুস্থ বোধ করা শুরু করেন। প্রবল যন্ত্রণা আরম্ভ হয়। ঠিক মতো মুত্রত্যাগ করতেও অসুবিধা হচ্ছিল। এর পরেই দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় তাঁকে। চিকিৎসকদের সব কথা খুলে বলেন তিনি। সময় নষ্ট না করে তড়িঘড়ি অস্ত্রপচার করা হয়। পুরুষাঙ্গ থেকে তিনটি ব্যাটারিই বের করেন চিকিৎসকরা। পরে হাসপাতালে তরফে জানানো হয়, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো পুরুষাঙ্গ বাদ দিতে হত বৃদ্ধের। গ্যাংগ্রিনের মতো ভয়ঙ্কর সংক্রমণও হতে পারত।
[আরও পড়ুন: কাশ্মীরের চাইতেও বেশি! লোকসভা ভোটে বাংলার জন্য কত বাহিনী চাইল কমিশন?]
এযাত্রায় সেই সমস্যা হয়নি। যদিও ১০ দিন বাদে ফের হাসপাতালে আসতে হয় বৃদ্ধকে। পুরুষাঙ্গ ফুলে যাওয়া, চুলকানি, তরল বের হওয়ার মতো সমস্যা দেখা দেয়। যদিও সেই সমস্যার সমাধান করেন চিকিৎসকরা। সম্প্রতি এই ঘটনার কথা চিকিৎসকদের একটি গবেষণপত্রে প্রকাশ্যে এসেছে।
সর্বশেষ খবর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য