সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই ‘অলৌকিক’! ৫৪ সেকেন্ডের এক ভিডি ক্লিপ ভাইরাল (Viral video) হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। যা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। তামিলনাডুর (Tamil Nadu) এক প্রৌঢ়া ট্রাকের তলায় চাপা পড়ে গিয়েও যেভাবে অক্ষত দেহে ফিরে এলেন, তা চোখে দেখার পরও বিশ্বাস করা মুশকিল। আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে তামিলনাডুর তিরুচেনগোড়েতে।
ঠিক কী দেখা গিয়েছে ভিডিওটিতে? বাসস্ট্যান্ডের দিকে এগোনোর সময় রাস্তা পার হচ্ছিলেন ওই প্রৌঢ়া। হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। আচমকা তাঁর দিকে এগিয়ে আসে একটি হলুদ রঙের ট্রাক। বাঁক নেওয়ার মুখে সেই ট্রাক সোজা এসে তাঁকে চাপা দেয়। এরপর ট্রাকটি বেরিয়ে গেলে দেখা যায় কিছুই হয়নি ওই মহিলার। তবে উঠে বসলেও দাঁড়াতে পারছিলেন না তিনি। তাঁকে সাহায্যের ইশারা করতেও দেখা যায়। ভিডিওর একেবারে শেষে এক ব্যক্তিকে দৌড়ে এসে ওই মহিলাকে তুলে ধরার চেষ্টা করতেও দেখা যায়।
Elderly #Indian woman run over by truck miraculously escapes unscathed pic.twitter.com/AFGq2uYf3e
— CGTN (@CGTNOfficial) December 6, 2020
[আরও পড়ুন: ব্যাঙের ঘাম থেকে মানুষের রক্ত, বিদঘুটে এসব নেশার কথা জানতেন?]
পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি হয়ে যায় সিসিটিভিতে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলেই শিউরে উঠেছেন ভিডিওটি দেখে। তারপর আশ্বস্তও হয়েছেন ট্রাকটি চলে যাওয়ার পরে প্রৌঢ়ার নিজে নিজেই উঠে বসার স্বাভাবিক ভঙ্গি দেখে। প্রসঙ্গত, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে চিহ্নিত করেছে। গ্রেপ্তার হয়েছে ট্রাক চালক।
ভিডিওটি শেয়ার হওয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাত হাজার ভিউ হয়ে গিয়েছে। এই ধরনের ভিডিও অবশ্য বরাবরই দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে মথুরা স্টেশনে একটি এক বছরের শিশু এমনভাবেই ট্রেনের তলায় পড়েও বেঁচে গিয়েছিল। ভাইরাল হয়েছিল সেটিও।
[আরও পড়ুন: একই খাবার নিয়ে বাড়ির সামনে হাজির ৪২ জন ডেলিভারি বয়! কারণ জানলে চমকে উঠবেন]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া