Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Instagram Reels

আপত্তিকর রিল তৈরিই নেশা, রাগে জীবিত স্ত্রীর পিণ্ডদান করলেন স্বামী! ভাইরাল ভিডিও

সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া কার্যত একটা উপার্জনের পথ হয়ে উঠেছে। বহু মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে রিল ও ভিডিও আপলোড করে মোটা টাকা উপার্জন করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ২০:০৬

options
link
আপত্তিকর রিল তৈরিই নেশা, রাগে জীবিত স্ত্রীর পিণ্ডদান করলেন স্বামী! ভাইরাল ভিডিও zoom
Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া কার্যত একটা উপার্জনের পথ হয়ে উঠেছে। বহু মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে রিল ও ভিডিও আপলোড করে মোটা টাকা উপার্জন করেন। বহু মহিলা স্রেফ ফলোয়ার-আয় বাড়াতে শালীনতার সীমা অতিক্রম করে যায়। যা নিয়ে দাম্পত্য কলহ, ডিভোর্সের ঘটনাও নতুন নয়। কিন্তু এবার স্ত্রী দিনভর আপত্তিকর রিল তৈরি করায় নজিরবিহীন কাণ্ড ঘটালেন স্বামী! জীবিত স্ত্রীর পিণ্ডদান করলেন যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

ব্যাপারটা ঠিক কী? ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক নদী ঘাটে দাঁড়িয়ে। তাঁর হাতে এক মহিলার ছবি, তাতে মালা। নিয়ম মেনে পিণ্ডদান করতে দেখা গেল তাঁকে। ছবিটি জলে ভাসিয়ে দেওয়ার আগে তাতে থুথু ছেটাতেও দেখা যায় যুবককে। এই ভিডিওতেই স্ক্রিনের পাশে ফুটে ওঠে এক মহিলার রিল। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন ওঠে বিষয়টা কী! এরপরই জানা যায় আসল রহস্য। ওই যুবক জানিয়েছেন, তাঁর স্ত্রী নিয়মিত রিল তৈরি করতেন। যা অত্যন্ত উসকানিমূলক ও আপত্তিকর। স্বামী বারণ করলেও তা শোনেননি। তাই ডিভোর্সের পথে না হেঁটে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

 

কমেন্ট বক্সে দেখা যাচ্ছে দ্বিধাবিভক্ত মানুষ। কেউ আত্মসম্মান, পরিবারের কথা ভুলে গিয়ে রিলসের নেশায় মেতে ওঠার বিরোধিতা করছেন। কেউ আবার স্বামীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অপরাধ যত গুরুতরই হোক না কেন, জীবন্ত মানুষের পিণ্ডদান করার মানসিক বিকারগ্রস্ত হওয়ার লক্ষণ বলেই মনে করছেন অনেকে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.