Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Indonesia

মেঘে সাতরঙের মায়াজাল, ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া, কীভাবে সম্ভব হল?

প্রকৃতি যে কত বড় জাদুকর, তার প্রমাণ মিলল আরও একবার। মেঘের গায়ে রঙের বিচ্ছুরণ দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে সাধারণ মানুষের। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে এক টুকরো রামধনু। তবে তা ধনুকের মতো বাঁকানো নয়। বরং পরতে পরতে মেঘের আস্তরণজুড়ে রঙের মেলা। কীভাবে এমনটা সম্ভব? জানেন কি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৬:৪৮

options
link
মেঘে সাতরঙের মায়াজাল, ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া, কীভাবে সম্ভব হল? zoom
প্রকৃতির এই অপূর্ব দৃশ্য নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হইচই শুরু।
Advertisement

প্রকৃতি যে কত বড় জাদুকর, তার প্রমাণ মিলল আরও একবার। মেঘের গায়ে রঙের বিচ্ছুরণ দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে সাধারণ মানুষের। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে এক টুকরো রামধনু। তবে তা ধনুকের মতো বাঁকানো নয়। বরং পরতে পরতে মেঘের আস্তরণজুড়ে রঙের মেলা। সম্প্রতি এমনই অদ্ভুত এক নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছে। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হইচই।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বোকাসি ও বোগোর রিজেন্সির বাসিন্দারা এই আশ্চর্য ঘটনার সাক্ষী হন। বোগোরের জংগোল এলাকার আকাশে মেঘের এই লুকোচুরি সবথেকে বেশি নজর কেড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, মেঘের গায়ে গোলাপি, সবুজ আর নীল রঙের ছোঁয়া। দেখে মনে হবে, আকাশের ক্যানভাসে কেউ নিখুঁত তুলিতে জলরঙ লেপে দিয়েছে। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ভাইরাল হয়। কেউ একে বলছেন ‘অলৌকিক’, কারও মতে এটি ‘সৌভাগ্যের প্রতীক’। তবে যথারীতি একদল মানুষ একে ভুয়ো বলে উড়িয়ে দিতে চেয়েছেন। এমনকী মহাকাশ নিয়ে প্রচলিত নানা তত্ত্বও দানা বেঁধেছে নেটাগরিকদের একাংশের মনে।

Advertisement

তবে বিষয়টি যে একেবারেই অলৌকিক কিছু নয়, তা স্পষ্ট করেছেন আবহাওয়াবিদরা। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ক্লাউড ইরিডেসেন্স’ বা মেঘের বর্ণচ্ছটা। অনেকে একে ‘ফায়ার রেইনবো’ বা আগুনের রামধনুও বলে থাকেন। মেঘের মধ্যে থাকা ক্ষুদ্র জলকণা বা বরফের কেলাসের মধ্য দিয়ে যখন সূর্যের আলো যায়, তখন আলোর বিচ্ছুরণ ঘটে। প্রিজমের মতো কাজ করে এই কণাগুলি। ফলে সাদা মেঘের আস্তরণ রঙিন হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলের উপরিভাগে মেঘ যখন খুব পাতলা স্তরে থাকে, তখনই এই রঙের খেলা দেখা যায়। এই দৃশ্য যেমন বিরল, তেমনই সুন্দর। সমাজমাধ্যমে এই ভিডিও নিয়ে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে। কেউ একে প্রকৃতির মাস্টারপিস বলছেন, কেউ আবার আতঙ্কে এর মধ্যে অন্য বিপদ খুঁজছেন। তবে বিতর্ক যাই থাক, প্রকৃতির এই অপরূপ সৃষ্টিতে মুগ্ধ গোটা বিশ্ব। জংগোলের নীল আকাশে মেঘের সেই বর্ণিল সাজ এখন নেটদুনিয়ার হট টপিক। সত্যি, প্রকৃতির হেঁশেল থেকে কখন কী বেরিয়ে আসবে, তা আগে থেকে বোঝা দায়!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.