Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
কুকুর

এই দেশে মাস্ক পরতে বাধ্য হচ্ছে পোষ্য সারমেয়, জানেন কেন?

ডগ মাস্কের চাহিদা দিনদিন বেড়েই চলেছে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৯, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৯, ১৭:৫৫

options
link
এই দেশে মাস্ক পরতে বাধ্য হচ্ছে পোষ্য সারমেয়, জানেন কেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ বাড়ছে বায়ুদূষণ। সভ্যতা যতো এগোচ্ছে ততই বাতাসে মিশছে বিষ। টালমাটাল হয়ে পড়েছে প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য। দূষণরূপী  ফ্র্যাঙ্কেনস্টাইনের গ্রাস হতে চলেছে সমগ্র মানবজাতি। তবে শুধু মানুষই নয়, বায়ুদূষণের পরিণাম ভোগ করতে হচ্ছে অবলা প্রাণীদেরও। বায়ুদূষণ থেকে বাঁচতে লোকে নাক-মুখ ঢাকে মাস্ক বা মুখোশে। দক্ষিণ কোরিয়ায় বায়ুদূষণের পরিস্থিতি এখন এতই খারাপ যে ইদানীং পোষা কুকুরকেও সেখানে মাস্ক পরানোর চল শুরু হয়েছে।

[আরও পড়ুন: পুনর্নির্বাচনেও হল না শেষরক্ষা, ইস্তানবুল খুইয়ে বিপাকে এরদোগান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়ার বায়ুদূষণ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ফলে নিজেদের স্বাস্থ্যের চিন্তার পাশাপাশি পোষাদেরও স্বাস্থ্য নিয়ে এখন উদ্বেগে রয়েছেন দেশটির মানুষ। রাজধানী সিওলের চোই ইও-জিন তাঁদেরই একজন। জাপানি শিবা প্রজাতির একটি কুকুর পোষেন তিনি। বায়ুদূষণের ভয়াবহতা বোঝাতে চোই বলেন, “রাস্তায় বেরলেই দূষিত বায়ু থেকে বাঁচতে আমি মুখে মাস্ক পরি। তবে আমার পোষা কুকুরটির মাস্ক থাকত না বলে ওর জন্য চিন্তা হত আমার। এরপর অনলাইনে ঘাঁটাঘাঁটি করে জানলাম, বায়ুদূষণ কুকুরের স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। দূষণ থেকে বাঁচতে তাদেরও মাস্ক প্রয়োজন। তাই আর দেরি না করে আমার পোষ্যের জন্য একটি মাস্ক কিনে ফেলেছি। বাইরে বেরোলে তাকে সেটি পরিয়ে দি। “

এদিকে বায়ুদূষণ নিয়ে চোই-এর মতো সিওলের অনেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন।  ফলে পোষ্য কুকুরদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই ভয়াবহ বায়ুদূষণ থেকে বাঁচাতে কুকুরদেরও মাস্ক পরাচ্ছেন। ইওন ওন-গিয়ুং এমনই আরেক মহিলা। তাঁর একটি পুডল প্রজাতির কুকুর রয়েছে। ইওন বলেন, “কখনও কখনও টানা কয়েক দিন সিওলের বাতাস ধোঁয়া-ধুলোয় ভারী হয়ে থাকে। বাইরে হাঁটতে বের হওয়ারও পরিস্থিতি থাকে না তখন। তবে আমার পোষা কুকুর এত দিন ঘরে বসে থাকতে চায় না। তাই আমি ওকে মাস্ক পরিয়ে বাইরে হাঁটতে বেরোই৷”

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের মেঘ, ইরানের মিসাইল সিস্টেমে আঘাত হানল আমেরিকা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.