সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: শিকার করতে গিয়ে মান সম্মান গেল চিতাবাঘের (Leopard)। চরম হতাশ হয়ে লেজ গুলিয়ে পালাতে হল পর্যন্ত। জংলি কুকুরের (Wild Dog) দল যুথবদ্ধ হয়ে শিকারীকেই শিকার করছিল আরেকটু হলে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। কোথায় এমন কাণ্ড ঘটেছে?
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। সেখানে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে এই ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি জংলি কুকুর ঘুমিয়ে রয়েছে। সেখানে নিঃশব্দে হাজির হয় একটি চিতাবাঘ। চোখের সামনে অসতর্ক শিকার দেখে চোখ চকচক করে ওঠে বাঘটির। এর পরেই সেটিকে পা টিপেটিপে শিকারের দিকে এগোতে দেখা যায়।
[আরও পড়ুন: ‘আপনি ভগবান, উদ্ধার করুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা]
কিন্ত আচমকা ঘুম ভেঙে যায় একটি কুকুরের। ওই কুকুরটি দ্রুত বাকি কুকুরদের ডেকে তোলে। এর পরেই পালটা চিতাবাঘকে তাড়া করে জংলি কুকুরের দল। দলবদ্ধ হামলায় প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হয় বাঘটি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ৩০ লক্ষ ছাপিয়ে গিয়েছে ভিউ। নেটপাড়ার বক্তব্য, একেই বলে একা লাঠি দশের বোঝা।
[আরও পড়ুন: সাইবার প্রতারণা রুখতে নয়া দাওয়াই, মোবাইলের IMEI নম্বর বন্ধ করবে লালবাজার]
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা