সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে ছড়িয়ে আছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল (Liquor Bottles)। তা সংগ্রহ করলে কেউ আটকাবারও নেই। স্বভাবতই এই সুযোগ হাত ছাড়া করেননি সুরাপ্রেমীরা। হামলে পড়েন তাঁরা। যেভাবে পারেন, যতগুলো সম্ভব পারেন মদের বোতল কবজা করলেন তাঁরা। তামিলনাড়ুর (Tamil Nadu) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ঘটনার ছবি।
আসলে ব্যস্ত রাস্তায় মদের বোতল ভরতি একটি ট্রাক উলটে পড়তেই এই কাণ্ড ঘটে। ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাইয়ের (Madhurai) ভিরাগানুর এলাকার। জানা গিয়েছে, কেরলের (Kerala) মানালুরের একটি গুদাম থেকে মদ নিয়ে ওই ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। মাঝপথে মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় জাতীয় সড়কে কোনওভাবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ওই ট্রাকে ছিল প্রায় ১০ লক্ষ টাকার মদ। পেটি ভেঙে রাস্তার উপর ছড়িয়ে পড়ে সেই মদ। এদিক-ওদিকে গড়াচ্ছিল মদের বোতল।

[আরও পড়ুন: অশনির দাপটে অন্ধ্রের সৈকতে ভেসে এল ‘সোনার রথ’! ভাইরাল ভিডিও]
ঘটনার খবর ছড়িয়ে পড়ে দ্রুত। ছুটে আসেন স্থানীয় লোকজন। তবে তাঁরা উদ্ধারে কাজে হাত লাগাননি মোটেই। বরং ‘স্বর্গীয়’ সুযোগ হাত ছাড়া করতে চাননি। সকলেই লুটেপুটে নেন মাগনার মদের বোতল। দু’হাতে, দু’পকেটে যেভাবে পারেন সংগ্রহ করেন। এদিকে এই কাণ্ডে ওই মাদুরাইয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যহত হয়। পরে ঘটনার খবর পায় পুলিশ। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। ফের স্বাভাবিক হয় যান চলাচল।
[আরও পড়ুন: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? কী বলল দিল্লি হাই কোর্ট?]
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে’, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের
-
ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে পরিস্থিতি?
-
কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
-
আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন? তারাপীঠের ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি
-
আমেরিকা ‘বাঁচাতে’ ভরসা ভারত! জ্ঞানেশের ‘পরামর্শে’ মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!