সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন বা দু’দিন নয়। একটানা ১৮ মাস শৌচাগারে যায় না ১৬ বছর বয়সি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক কিশোর। না, সে না খেয়ে থাকে না। বরং দিনে ১৮ থেকে ২০টি রুটি খেয়ে ফেলে। তা সত্ত্বেও শৌচাগারে যায় না! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আশিস চান্ডিল নামে ওই কিশোরের অদ্ভুত এই রোগের কথা জানতে পেরে অবাক বাড়ির লোকও। ইতিমধ্যেই দুশ্চিন্তায় চিকিৎসকদের পরামর্শও নিয়েছেন তাঁরা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার পুরা কা সাবজিতের বাসিন্দা মনোজ চান্ডিলের ছেলে আশিস। দীর্ঘ ১৮ মাস ধরে অদ্ভুত রোগে ভুগছিল সে। সারাদিন প্রচুর খাওয়াদাওয়া করলেও কখনই শৌচাগারে যেতে হয়নি। কিন্তু আবার কখনও শরীর খারাপও হয়নি।
[আরও পড়ুন: OMG! বাড়ির ছাদে উল্কা পড়ে রাতারাতি কোটিপতি দরিদ্র যুবক]
ছেলে দিনে অন্তত ১৮ থেকে ২০টি রুটি খাচ্ছে। তা সত্ত্বেও শৌচাগারে যায় না। বিষয়টি দেখেই দুশ্চিন্তায় পড়েন আশিসের বাবা মনোজ এবং পরিবারের বাকি সদস্যরা। এরপর একাধিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় আশিসকে। একাধিক পরীক্ষাও করা হয়। কিন্তু কোনও কিছুতেই আসল রোগ কী, তা বুঝতে পারেননি চিকিৎসকরা। আপাতত ভবিষ্যতে ছেলের যাতে বড় কোনও অসুখ না হয়, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। এমতাবস্থায় চিকিৎসকেরা আরও নানান পরীক্ষার কথা জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, সব দিক পরীক্ষা না করলে কোনও সম্ভাবনার কথা জানানো উচিত হবে না।
এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই অবাক হয়েছেন। নেটিজেনদের কেউ কেউ আবার ভাল কোনও চিকিৎসককে দেখানোর পরামর্শও দেন। তবে এই প্রথম নয়, এর আগেও দেশে এ ধরনের বেশ কিছু ঘটার নজির রয়েছে। এখন দেখার আশিস কোনও গুরুতর অসুখে ভুগছে কি না!
[আরও পড়ুন: প্রার্থীর নাম ‘করোনা’, কেরলের পুরসভা নির্বাচনের আগে বিড়ম্বনায় বিজেপি]
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির