Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
snake pre wedding

সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট! যুগলের কাণ্ডে হতবাক নেটপাড়া

'সাপ নে বনা দি জোড়ি...'! দেখুন সেই ফটো অ্যালবাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৩, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৩, ১৯:৪৮

options
link
সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট! যুগলের কাণ্ডে হতবাক নেটপাড়া zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে প্রি-ওয়েডিং বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। বিয়ের দিন পাকা হলেই বর-কনের পরিকল্পনা চলতে থাকে, কীভাবে শুট হবে? কিংবা নিজেদের রসায়ন ফুটিয়ে তুলতে কে কতটা পারদর্শী, তার একটা অলিখিত প্রতিযোগিতা চলতেই থাকে। এযাবৎকাল বিভিন্নরকম প্রি-ওয়েডিং শুটের ফটো দেখে ভ্রু উঁচিয়েছেন নেটিজেনরা। কিন্তু তাই বলে সাপের সঙ্গে ফটোশুট? যুগলের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া।

প্রি-ওয়েডিং শুটের জন্য যেখানে মানুষ চোখ ধাঁধানো লোকেশন বেছে নেন। সেখানে এক শ্রীলঙ্কার যুগল কিনা জলজ্ব্যান্ত বিষধর সাপ ধরে এনে শুট করেছেন! এই ফটোশুট নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রি-ওয়েডিং ফটোশুটের নেপথ্যে যে গল্প ফুটে উঠেছে, তা খানিকটা এরকম- হবু কনে বাড়ির পিছনের উঠোন দিয়ে যাওয়ার সময়ে আচমকাই এক গোখরো সাপ দেখতে পান। তৎক্ষণাৎ ভয় পেয়ে ফোনে সাপ উদ্ধারকারী সংস্থার নম্বর খুঁজতে থাকেন তিনি। পরের ছবিতেই দেখা যায়, সেই ফোন পেয়ে দুজন ব্যক্তি ওই মেয়েটির বাড়িতে আসে। এরপর ওই গোখরোকে বাগে নিয়ে এসে ধরে নিয়ে যান তাঁরা। তাদের মধ্যেই একজনের মেয়েটিকে ভাল লেগে যায়। ব্যস, এভাবেই শুরু হয় ওই যুগলের প্রেমকাহিনি। এমন প্রি-ওয়েডিং ফটোশুট দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে নেটপাড়ার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.