কল্যাণ চন্দ্র, বহরমপুর: মন্দিরের প্রণামী বাক্সের চুরি রুখতে নাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ‘কিউআর কোড’ ছাপিয়ে পোস্টার বিলি শুরু করল একটি মন্দির কর্তৃপক্ষ। নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ ওই পোস্টার বিলি শুরু করেছে। মন্দিরের প্রণামী বাক্সের পাশে ওই ‘কিউআর কোড’ দিয়ে দেওয়াও হয়েছে। কর্তৃপক্ষের অভিনব উদ্যোগে খুশি হয়ে মোবাইল থেকেই কোড স্ক্যান করে প্রণামীর টাকা পাঠাচ্ছেন এলাকার মানুষ।
নওদা থানার পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। ৫ দিন ধরে ওই অনুষ্ঠানে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানের আয়োজকরা চাঁদা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করলেন। এ বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “তাঁদের বড় মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রয়েছে। সেখানেই এলাকার মানুষ ২-৫ টাকা চাঁদা দিয়ে থাকেন। মাসদুয়েক আগে সেই বাক্স থেকে টাকাপয়সা চুরি হয়ে যায়। আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হবে। সেই টাকা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করা হয়েছে।”
তাতে একদিকে যেমন চুরি আটকানো যাবে তেমনি অনেকেই এখন অনলাইনে টাকা লেনদেন করেন। তাঁদের সুবিধা হবে সে কারণেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে। এদিকে চুরি ঠেকাতে ডিজিটাল প্লাটফর্মের ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ভক্তবৃন্দরাও।
সর্বশেষ খবর
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়