সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে উঠল চাঁদ থেকে উদ্ধার হওয়া পাথর৷ পাথরটির মূল্য ৬ লক্ষ ১২হাজার ৫০০ ডলার৷ গত বছর চাঁদের একটি খণ্ডিত অংশ এসে পড়েছিল পৃথিবীর বুকে। কোনও ধূমকেতুর সংঘর্ষের ফলে সাড়ে ৫ কেজি ওজনের চাঁদের পাথরটি এসে পড়েছিল আফ্রিকার উত্তরাঞ্চলে। এর আগেও নানা সময়ে চাঁদের পাথর পাওয়া গিয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে। কিন্তু সারা বিশ্বে এর চেয়ে বড় চাঁদের টুকরো আর পাওয়া যায়নি। অনলাইনেই নিলাম হল এই পাথরটি৷
[রাস্তা আলোকিত করবে কৃত্রিম চাঁদ! নয়া উদ্যোগ চিনের]
মোট ৬টি টুকরো রয়েছে চাঁদের পাথরের। যার মধ্যে সব থেকে বড় টুকরোটির ওজন প্রায় সাড়ে ৫ কেজি। কারা কিনতে পারে এই পাথর? এক ঐতিহাসিক মিউজিয়ামের কথা শোনা যায়। সেই মিউজিয়াম ছাড়াও কোনও কোনও শৌখিন ধনী ব্যক্তি এই চাঁদের টুকরো কিনবেন বলেই আশা করা হচ্ছিল। বস্টনে অবস্থিত এক মার্কিন নিলাম সংস্থা সেই নিলামের আয়োজন করে। অনলাইনে যে কেউ সর্বোচ্চ দাম দিয়ে হাতে পেতে পারতেন চাঁদ৷ বিপুল আকারের চাঁদের টুকরোর দাম নিলামে আকাশছোঁয়া যে হবে তা বলাই বাহুল্য৷ অবশেষে ৬ লক্ষ ১২হাজার ৫০০ ডলারে নিলাম হয় চাঁদের পাথরটি৷
[নাবালক রাজাকে ফাঁকি দিয়ে কোহিনূর ‘ছিনতাই’ করেছিল ইংরেজরা!]
বড় কোনও খুশির উপলক্ষ হলে কিংবা অপ্রত্যাশিত কিছু মিললে অনেক সময় মানুষ বিষয়টিকে রূপক অর্থে ‘আকাশের চাঁদ হাতে পাওয়া’র সঙ্গে তুলনা করেন। তবে এবার সত্যি সত্যিই আকাশের সেই চাঁদ হাতে পাওয়ার সুযোগ করে দিয়েছে বস্টন ভিত্তিক মার্কিন নিলাম সংস্থা ‘আর আর’। অনলাইনে আয়োজিত নিলামের মাধ্যমে অবশেষে বিক্রি হল চাঁদের পাথর। হাজার হোক, হাতে চাঁদ পাওয়া বলে কথা। ক্ষমতা থাকলে কে চাইবে না সেই স্বপ্ন সত্যি হোক।
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ