Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Snake

সুইমিং পুলে সাঁতার কাটার সময় অন্তর্বাসে সাপ! ছোবল থেকে কীভাবে বাঁচলেন যুবক?

ওই যুবক বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন। সবকিছুই ঠিক চলছিল!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২১:০১

options
link
সুইমিং পুলে সাঁতার কাটার সময় অন্তর্বাসে সাপ! ছোবল থেকে কীভাবে বাঁচলেন যুবক? zoom
ছবি এআই দ্বারা নির্মিত।

সুইমিং পুলে সাঁতার কাটার আনন্দের মুহূর্ত এক লহমানয় যে দুঃস্বপ্নে বদলে গেল! পুলে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা অন্তর্বাসের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেন যুবক। কিছু একটা যেন নড়াচড়া করছে। ভালো করে খেয়াল করতেই বুক কেঁপে ওঠে। অন্তর্বাসের ভিতরে সেঁধিয়ে রয়েছে একটি আস্ত সাপ! হাড়হিম করা এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়ার ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরৈয়া জেলায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই যুবক বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন। সবকিছুই ঠিক চলছিল। হঠাৎ ওই যুবক বুঝতে পারেন তাঁর অন্তর্বাসে কিছু একটা ঢুকেছে! কিন্তু সাপ, তা বুঝতেই পারেননি ওই যুবক। বিষয়টি দেখতে তাঁর বন্ধুরা এগিয়ে আসেন। বিষয়টি ভালো করে দেখতেই একেবারে চমকে ওঠার মতো কাণ্ড! অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এহেন পরিস্থিতিতে ওই যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর বন্ধুরা। কিছুটা ঝুঁকি না নিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক! কোনওভাবেই যাতে সাপ বন্ধুকে স্পর্শ করতে না পারে, সেজন্য একেবারে ঝুঁকি নিয়েই সেটিকে ধরে রাখে। কোনও রকমে অন্তর্বাস খুলে তোয়ালে জড়িয়ে নেন ওই যুবক। এরমধ্যেই আরেক বন্ধু এগিয়ে এসে অন্তর্বাস-সহ সাপটিকে দূরে ছুড়ে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জলঢোঁড়া প্রজাতির ছিল সাপটি। বিষহীন হয় এই প্রজাতির সাপ। অন্যান্য মিষ্টি জলের জলাশয়, পুকুরে এই প্রজাতির সাপ দেখা পাওয়া যায়। তবে সুইমিং পুলে সেটি কীভাবে এল? তা জানা যায়নি। তবে ঘটনায় সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অতুলকৃষ্ণণ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপরেই সেটি ভাইরাল। লাইক-শেয়ার তো রয়েছেই, সঙ্গে কমেন্টের বন্যা। কেউ আতঙ্কের কথা বলছেন, কেউ আবার বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.