সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। আর এই সুযোগে জঙ্গল ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশুরাজ সিংহ থেকে শুরু করে বাঘ, হরিণ ও নীলগাই-সহ বিভিন্ন পশু। সমুদ্র সৈকতে এসেছে ঘুরছে ডলফিন। পাখির দল মনের আনন্দে খেলে বেড়াচ্ছে আকাশে। এবার একদল হাতিকে দেখা গেল নদীতে নেমে জলবিহারে মেতে উঠতে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে।
প্রভীন কাসওয়ান নামে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) -এর এক আধিকারিক ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি নদীতে ছানাপোনাদের নিয়ে জলবিহারে মত্ত রয়েছে একদল হাতি। কখনও শুঁড়ে করে জল নিয়ে একে অপরের শরীরে ছিটিয়ে দিচ্ছে তো কখনও হাঁটু ভেঙে বসে পড়ছে জলের মধ্যে। তাদের এই মজমস্তির ভিডিওটি পোস্ট করে প্রভীন কাসওয়ান ক্যাপশনে লিখেছেন, এই পবিবারটি একসঙ্গে স্নান করছে ও থাকছে। আপনারা কি কতগুলি হাতি রয়েছে তা গুনে বলতে পারবেন?
[আরও পড়ুন: লকডাউনে মুম্বই পুলিশের সহায় ‘হ্যারি পটার’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ]
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষ এটি দেখে ফেলেছেন। তাঁদের মধ্যে কেউ হাতির সংখ্যা ১৪ তো কেউ ১৭ বলে উত্তরও দিয়েছেন। একজন টুইটারাট্টি লিখেছেন, এই দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছিল। ভিডিওটি দেখে মনে পড়ছে উগান্ডার নীল নদীতে স্নান করতে থাকা জলহস্তীদের। ওখানেও মনের আনন্দে স্নান করতে দেখেছিলাম কয়েক’শো জলহস্তীকে।
[আরও পড়ুন: বাঁশ হাতে বাঘের সঙ্গে লড়াই, এক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে নেটদুনিয়ায় ‘হিরো’ বনকর্মী]
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর
-
ভারতের বিরুদ্ধে ভুলের পাহাড় আফগানিস্তানের, বিরাট রান তুললেন রাহুল-গিলরা
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু