সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষয়টা শুনলে কারও মনে হতে পারে এটা হয়ত কোনও হলিউড সিনেমার দৃশ্য৷ আবার কেউ মনে করতে পারেন জঙ্গিদের মতো কাজ করা হয়েছে৷ আসলে দুটি কিশোরের পক্ষে যে এমন কাজ করা সম্ভব তা বিশ্বাসই করতে পারবেন না কেউ৷ এখন প্রশ্ন, কী করেছে তারা? কিছুই না, সকলের নজর এড়িয়ে, একটা চার্টার্ড বিমান নিয়ে সোজা আকাশে উড়ান দিয়েছে ১৪ ও ১৫ বছরের দুই কিশোর৷
[আকাশে ভাসছে বিমান, ককপিটে ঘুমিয়ে পাইলট! তারপর…]
ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ইউটায়৷ ইতিমধ্যে দুই কিশোরকে গ্রেপ্তার করে, নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ৷ ইউনিটা কান্ট্রি শেরিফের অফিস সূত্রে খবর, দুই কিশোরের বাড়ি ইউটা থেকে কয়েক কিলোমিটার দূরে ওয়েস্ট ফ্রন্ট এলাকায়৷ কাউকে না জানিয়েই সম্প্রতি বাড়িতে থেকে চম্পট দিয়েছিল তারা৷ সেখান থেকে তারা আসে ইউটা এলাকায়৷ সেখানে একটা বন্ধুর বাড়িতে আস্তানা নেয়৷ এরপর সুযোগ বুঝে তারা ঢুকে পড়ে এলাকার একটি ফ্লাইং ক্লাবে৷ সোজা পৌঁছে যায় একটি চার্টার্ড বিমানের কাছে এবং সকলের নজর এড়িয়ে সেটা নিয়ে পাড়ি দেয় আকাশে৷
[মঙ্গলের মাটিতে নাসার মহাকাশযান, সফল অবতরণ ‘মার্স ইনসাট’-এর]
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান চালানোয় পটু না হওয়ায়, খুব নিচু দিয়েই বিমানটিকে চালাচ্ছিল তারা৷ ফ্লাইং ক্লাবের আধিকারিকরা তাদের নিচে নামতে বললেও, অনভিজ্ঞতার কারণে সেটাও করতে পারছিল না তারা৷ অবশেষে কোনওক্রমে ভেরনাল বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করে ওই দুই কিশোর৷ সেখানেই তাঁদের গ্রেপ্তার করে, হেফাজতে নেয় পুলিশ৷ ইউনিটা কান্ট্রি শেরিফের তরফ থেকে এই দুই গুণধর কিশোরের কীর্তি ফেসবুকে শেয়ার করা হয় এবং মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই পোস্ট৷ বর্তমানে ওই দুই কিশোরকে স্পেলিট মাউন্টেন ইউথ ডিটেনশন সেন্টারে রেখেছেন পুলিশ আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
-
সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে যান, কমে যাবে বার্ধক্যের ভয়ংকর রোগের ঝুঁকি!
-
‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
-
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে
-
মেসি-রোনাল্ডো নন, জন আব্রাহামের পছন্দ দুই আনকোরা ভারতীয় ফুটবলার, কিন্তু কেন?