সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে চাষের কাজে মানুষই টানত লাঙল। পরে পশুকে কাজে লাগানো হয়। এরপর আসে ট্রাক্টর। বিপ্লব আসে চাষবাসের ক্ষেত্রে। এর ফলে ভয়াবহ পরিশ্রম থেকে মুক্ত পায় অবলা জীব। যদিও গরুর গাড়ির ক্ষেত্রে তেমনটা হয়নি। আধুনিক যানের বাজারে তার ব্যবহার কমে এলেও গরুর গাড়ি মানে গরুতে টানা গাড়িই। কিন্তু সেই সাবেকি ধারণাকে ভেঙে দিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ছবি। কেন? কীভাবে?
সম্প্রতি আইএএস আধিকারিক অবিনাশ শরণ (Awanish Sharan) নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতেই দেখা গেল আজব কাণ্ড। গরুর গাড়িকে যেভাবে চিনি আমরা, গাড়িতে থাকে দু’টি চাকা, গরুর কাঁধে থাকে জোয়াল, গরু তার শক্তিতেই গাড়ি টেনে নিয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে তেমনটা দেখা যায়নি কিন্তু। তাহলে কী দেখা গিয়েছে?
[আরও পড়ুন: OMG! নিজের বাইক নিজেই চুরি করে পুলিশের দ্বারস্থ যুবক, চোখ কপালে তদন্তকারীদের]
সেখানে দেখা গিয়েছে, দুটি চাকার সঙ্গে রয়েছে আরও একটি চাকা। যা আকারে খানিক ছোট। সেটি রয়েছে দু’টি গরুর ঠিক মাঝ বরাবর। যা আদতে গরুর উপরে চাপানো ভারকে সমান ভাবে ভাগ করে দিচ্ছে। গাড়িটিকে প্রয়োজন মতো বিভিন্ন দিকে বাঁক নেওয়াতেও সুবিধা হচ্ছে তৃতীয় চাকার কল্যাণে। এর ফলে বাড়ছে গাড়ির গতিও। আইএএস আধিকারিক অবিনাশ শরণ (Awanish Sharan) ছবিটি পোস্ট করার পাশাপাশি ক্যাপশানে লেখেন, বলদের ভার কমাতেই গরুর গাড়িতে তৃতীয় চাকা লাগানো হয়েছে। জানা গিয়েছে, অভিনব এই গরুর গাড়ির ভাবনা মহারাষ্ট্রের (Maharashtra) সাঙ্গলি জেলার রাজারাম বাপু ইনস্টিটিউট অব টেকনোলজির একদল ছাত্রের।
बैलों का लोड कम करने के लिए बैलगाड़ी पर लगाया गया रोलिंग स्पोर्ट.
फ़ोटो: साभार pic.twitter.com/icjwYkd0Ko
— Awanish Sharan (@AwanishSharan) July 14, 2022
[আরও পড়ুন: মাত্র চার হাজার টাকায় মালিক হতে পারেন BMW’র বাইকের! জানেন কীভাবে?]
যন্ত্রশক্তির উদ্ভাবনের অন্যতম কারণ ছিল মানুষের পরিশ্রম লাঘব করা। এইসঙ্গে কাজের ক্ষেত্রে আরও বেশি নিখুঁত হওয়া। যন্ত্র আসায় মানুষের পরিশ্রম যেমন লাঘব হয়েছে, অনেক ক্ষেত্রে পশুর কষ্টও কমেছে। আজ ভাবাই যায় না যে ঘোড়াই ছিল মানব ইতিহাসের দীর্ঘতম কালের যানবাহান। তবে সভ্যতার হাজার উন্নতির পরেও গরুর গাড়ির ক্ষেত্রে কোনওরকম বদল দেখা যায়নি। তিন চাকার গরুর গাড়ি হয়তো সেই কাণ্ডই করতে চলেছে।
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা