বয়স মাত্র ২২ বছর। এইটুকু বয়সেই ৬ বার সন্তানের জন্ম দিতে চলেছেন! সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের এমনই এক ঘটনা। এক চিকিৎসক শেয়ার করেছেন চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যাচ্ছে তরুণ এক দম্পতিকে। চিকিৎসকের কাছে এসেছেন তাঁরা। জানিয়েছে, ছেলে চাই তাঁদের।
প্রজ্ঞা তোমর নামে এক চিকিৎসক ইনস্টাগ্রামে ওই দম্পতির ভিডিও পোস্ট করেছেন। প্রজ্ঞার প্রশ্নের জবাব অন্তঃসত্ত্বা জানান, মাত্র ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছে। সেসময়ে রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি। পরে স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশ পাড়ি দেন। ষষ্ঠবারের অন্তঃসত্ত্বা জানান, “আমার পরপর কন্যাসন্তান হচ্ছিল। তবে একটা ছেলে হয়েছে। আরও একটা পুত্রসন্তান চাই আমাদের।” উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে ইতিমধ্যেই চারটি কন্যা এবং একটি পুত্রের জন্ম দিয়েছেন ওই তরুণী। আপাতত তাঁর গর্ভে রয়েছে ষষ্ঠ সন্তান।
আরও পড়ুন:
পুত্রসন্তানের আশা পূরণ হয়ে যাওয়ার পরেও কেন গর্ভবতী হচ্ছেন? বাবা হতে চলা যুবকের দাবি, একটি পুত্রসন্তান সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। পরিবার রক্ষাতেও যথেষ্ট নয়। সেকারণেই আরেকটি পুত্র চাই তাঁদের। চিকিৎসকের কাছে গিয়ে ওই তরুণী জানিয়েছেন, নানারকম অসুস্থতায় ভুগছেন তিনি। শ্বাসকষ্ট, ঝিমুনি, ব্যথায় জর্জরিত হয়ে পড়েছেন। প্রজ্ঞা মনে করছেন, খুব কম সময়ের মধ্যে বেশিবার গর্ভধারণের কারণেই এসব সমস্যা দেখা দিয়েছে।
দম্পতিকে সাবধান করে প্রজ্ঞা বলেন, এতবার গর্ভধারণ করলে জীবনমরণ সমস্যা দেখা দিতে পারে। সন্তানেরও ক্ষতি হতে পারে। সেই শুনে তরুণী খানিক বিচলিত হলেও তাঁর স্বামী নির্বিকার। স্পষ্ট জানিয়ে দিলেন বংশের ধারা বজায় রাখতে হবে। ভিডিও পোস্ট করে প্রজ্ঞার প্রশ্ন, একটা পুত্রসন্তানের আশায় এইভাবে জীবন শেষ করে দেওয়া কি উচিত? ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই প্রশ্ন তুলেছেন, বর্তমান যুগে এসেও পুত্রসন্তানের জন্ম দিতে মহিলাদের এতখানি চাপ দেওয়া হয় সেটা অবিশ্বাস্য। কেউ বা বলছেন, ‘২২ বছর বয়স মানে তো সে নিজেই বাচ্চা। সে আবার অন্য বাচ্চাদের মানুষ করছে এটা অত্যন্ত খারাপ।’ প্রায় ৬ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!