সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ বদলে যায়, বদলে যায় প্রেমপ্রস্তাবের ধরনও। কখনও শপিং মলে ক্রেতাদের মাঝে তো কখনও ম্যাচ দেখতে গিয়ে গ্যালারিতে গার্লফ্রেন্ডের সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন যুবকরা। এবার আরও একধাপ এগিয়ে টিভি-তে লাইভ খবর পড়াকালীনই প্রেমিকার সামনে আংটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন যুবক।
টিভি চ্যানেলে খবর পড়ছেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। তাঁর চোখ ছিল টেলিপ্রপ্টারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে তাঁর দিকে কেউ এগিয়ে আসছেন। এরপরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে তাঁর বয়ফ্রেন্ড। রিলি নাজেল। ওই সংবাদমাধ্যমেরই সাংবাদিক তিনি। সঞ্চালিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভি-কেই বেছে নিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: এশিয়া কাপের আগেই করোনা আক্রান্ত শ্রীলঙ্কার ২ ক্রিকেটার, পিছিয়ে যাবে টুর্নামেন্ট?]
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই প্রেমপ্রস্তাবের ভিডিও। যেখানে রিলি বলছেন, “কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি স্বভাব ভীষণ ভাল। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।” এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তাঁরা। ভিডিও নজর কেড়েছে অনেক নেটিজেনেরই। বলছেন, এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে! যদিও অনেকে বলছেন, পাবলিসিটি স্টান্ট দিতেই এসব কাণ্ড! তবে কারণ যা-ই হোক, আপাতত সোশ্যাল মিডিয়ার চর্চায় কর্নেলিয়া ও রিলি।
[আরও পড়ুন: ব্রিকস নেতাদের জন্য মোদির উপহারে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া, তবে ব্রাত্য জিনপিং]
সর্বশেষ খবর
-
দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
-
‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ…’, শুভশ্রীকে মন কেমনের চিঠি ‘ডিরেক্টর’ দেবের
-
রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা! মুম্বই ক্রিকেট সংস্থার রেস্তরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম
-
পাহাড় ডাকছে? পিঠে ব্যাগ তোলার আগে শরীরের এই পরীক্ষাগুলি করিয়ে নিন
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?