সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ি অঞ্চলের ফাঁকা জায়গায় হাঁটতে বেরিয়ে ছিলেন চিনা মহিলা। একটি ফেলা রাখা পাত্রে পা পড়ে। কিছুটা জ্বলন হয়। বিশেষ পাত্তা দেননি তিনি। আর তাতেই বিপত্তি! ঘটনার ৫দিন পরই একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে তাঁর।
হাড়হিম করা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনের হ্যাংজু অঞ্চলে। ৫২ বছর বয়সি মহিলা তু হাটতে বেরন। পরে জানা যায়, একটি রাসায়নিকের বোতলে পা লাগে তাঁর। সেই বোতলে ছিল হাইড্রোফ্লোরিক অ্যাসিড। যা ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল করে দিতে থাকে।
কী কী সমস্যা হচ্ছিল তাঁর? দ্রুত শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। শরীরের বিভিন্ন অংশ ফুলতে থাকে। ভারসাম্য হারিয়ে যায়। বিকল হতে থাকে একাধিক অঙ্গ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তু। ঘটনার পাঁচদিন পর তাঁর মৃত্যু। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র ও ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয়েছে তু’র।
কী এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড? এটি মূলত বর্ণহীন রাসায়নিক। ধাতু, কাচ এবং সিলিকনকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই রাসায়নিকের। গলিয়ে ফেলতে পারে মানবদেহের হাড়ও। মানবশরীরে তা লাগলে টিস্যুর গভীর ক্ষত তৈরি করে। কিন্তু তু’র সঙ্গে যা ঘটেছে তাতে অবাক চিকিৎসকরা।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া