‘বিদায়, কিন্তু এটাই শেষ নয়…’, টেনিস কেরিয়ারে ইতি টেনে নতুন অধ্যায়ের বার্তা বোপান্নার
একবছর আগেই সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন তিনি।
আরও পড়ুন:
তিনি আরও লিখেছেন, 'কুর্গের একটা ছোট্ট শহর থেকে উঠে এসে, কফিবাগানের মধ্যে দিয়ে ছুটে শক্তি বাড়াতে, ভাঙাচোরা কোর্টে স্বপ্ন ধাওয়া করতে করতে বিশ্বের সেরা মঞ্চে পৌঁছনো স্বপ্নের মতো। টেনিস আমার কাছে একটা খেলা নয়। যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলতাম, যখন গোটা বিশ্ব আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করত, তখন টেনিস আমাকে শক্তি দিয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়। ধন্যবাদ ভারত।' ওই পোস্টে পরিবার,...
আরও পড়ুন:
২০২৪ সালে ডবলস কেরিয়ারে শীর্ষস্থান দখল করেন। সেই বছরই অস্ট্রেলীয় ওপেনের ডবলসে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হন। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয় করে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন। তার আগে ২০১৭ সালে গ্যাব্রিয়েলি ডাব্রোওস্কির সঙ্গে জুটিতে ফরাসি ওপেন মিক্সড ডবলসও জেতেন। ২০১৯ সালে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অর্জুন সম্মানে ভূষিত হন।
২০১৮ সালে অর্জুন পুরষ্কার জিতেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে মূল অনুষ্ঠানের সময় বোপান্না দেশের বাইরে থাকায় ২০১৯ সালের জুলাইয়ে তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কাছ থেকে এই পুরস্কার নেন। ২০১৮ সালে দিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডবলসে স্বর্ণপদক জয়ের পরেই এই ক্রীড়া সম্মান পান বোপান্না।
তাঁর টেনিস অ্যাকাডেমির নাম 'রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'। যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত। এই অ্যাকাডেমি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং টেনিস কোচিং দেয় সম্পূর্ণ বিনামূল্যে। অবসরের পর তিনি কি তবে অ্যাকাডেমির কাজে মন দেবেন? বোপান্না তাঁর পোস্টে লিখেছেন, 'প্রতিযোগিতা থেকে সরে গেলেও টেনিসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। টেনিস এতদিন আমাকে দিয়েছে। এবার ফিরিয়ে দিতে চাই। যে তরুণরা স্বপ্ন দেখে, তাদের উৎসাহ দিতে চাই। কোনও কিছুকে...