মডেলিং দিয়ে শুরু করেছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের জার্নি, তারপর একে একে বাংলা ছবির জগতে তো বটেই একইসঙ্গে বাংলাদেশে ও দক্ষিণী চলচ্চিত্র জগতেও রমরমিয়ে কাজ করেছেন। তিনি অভিনেত্রী দর্শনা বণিক।
২৮
অভিনয়ের পাশাপাশি একইভাবে সোশাল মিডিয়াতেও দর্শনা ভীষণভাবে সোশালমিডিয়ায় সক্রিয়।
অভিনেত্রীর পঁচিশের ফিল্মোগ্রাফিতে রয়েছে 'দেবী চৌধুরাণী'। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিতে দর্শনাকে দেখা যাবে সাগরের চরিত্রে।
৭৮
অভিনেত্রী ইতিমধ্যেই একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করে ফেলেছেন। শুধু তাই নয়, বিক্রম বাট পরিচালিত মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার মুখ্য ভূমিকাতেও অভিনয় করে ফেলেছেন।
৮৮
প্রসঙ্গত, দর্শনা বণিক সম্প্রতি বিক্রম ভাটের হরর থ্রিলার সিনেমা 'বিরাট'-এর শুটিং শেষ করেছেন। এই সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করেছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। (ছবি: ইনস্টাগ্রাম)
ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। কিন্তু এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। ছবি: দেবাশিস সেন।
২৮
ম্যাঞ্চেস্টারে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। রুট-স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান করে যান। চোটের জন্য আকাশ দীপ ছিলেন না। খেলতে পারেননি অর্শদীপ সিং। সেই জায়গায় অংশুল কাম্বোজের অভিষেক হলেও চূড়ান্ত ব্যর্থ। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপের। ছবি: বিসিসিআই।
দেশের হয়ে ৬৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন। তবে এখনও ভারতের হয়ে লাল বলে খেলা হয়নি। তবে তিনি আগে বলেছিলেন, "আসল চাপ তো পাঁচ দিনের ম্যাচে হয়।" সব ঠিক থাকলে সেই 'চাপ' নেওয়ার অভিষেক হতে চলেছে ২৫ বছর বয়সি পেসারের।
৪৮
জানা যাচ্ছে, অর্শদীপকে শেষ দুটি টেস্টে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে চতুর্থ টেস্টের আগে আচমকা তাঁর হাতে চোট লাগে। সেলাইও করতে হয়। তবে এখন তিনি ফিট। মঙ্গলবার ওভালে নেটে পূর্ণশক্তিতে বলও করেছেন। খেলতে পারেন আকাশ দীপও। ছবি: দেবাশিস সেন।
৫৮
ম্যাঞ্চেস্টারে ভারতের দল নির্বাচন নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারের খেলা উচিত বলে অনেকে মনে করেন। পঞ্চম টেস্টে সুযোগ পেতে পারেন কুলদীপ। ওভালে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুলদীপকে সেখানে খেলানো হতে পারে। ছবি: দেবাশিস সেন।
সেক্ষেত্রে কি বিশ্রামে যাবেন জশপ্রীত বুমরাহ? সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। যে 'কোটা' পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১১৯.৪ ওভার বল করেছেন তিনি। তবে 'ওয়ার্কলোড'-এর জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না, তা এখনও ঠিক হয়নি।
৭৮
তবে একটা পরিবর্তন কার্যত নিশ্চিত। আহত ঋষভ পন্থের জায়গায় খেলতে পারেন ধ্রুব জুড়েল। তাহলে অর্শদীপ, আকাশ দীপ, কুলদীপকে খেলালে কি বিশ্রাম দেওয়া হবে মহম্মদ সিরাজকে? বাদ যাবেন কে? উত্তরটা বৃহস্পতিবারই পাওয়া যাবে। ছবি: দেবাশিস সেন।
৮৮
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা টেস্টের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। ম্যাঞ্চেস্টার টেস্টের হ্যান্ডশেক বিতর্ক থামার নাম নেই। এবার ওভালে পিচ কিউরেটরের সঙ্গে প্রবল বচসায় জড়ালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এমনকী, তিনি নাকি ‘অশ্লীল ভাষায়’ আক্রমণ করেন ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসকে। ছবি: দেবাশিস সেন।
আগামিকাল, মঙ্গলবার মোহনবগান দিবস। সেই উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছবি: অপ্রতিম পাল
২৮
থাকবেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে হাজির থাকবেন মোহনবাগানপ্রেমী হাজার হাজার ক্লাব সদস্য, সমর্থকরা। অনুষ্ঠান শেষে যাতে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা না হয়, সেজন্য বিশেষ বাস ও ফেরি পরিষেবা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
আগামিকাল বিকাল পাঁচটা থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরতে যাতে সমস্যায় না হয়, সেজন্য স্টেডিয়াম এলাকা থেকেই বাস পরিষেবা পাওয়া যাবে। ছবি: অপ্রতিম পাল
৪৮
হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও শ্যামবাজারের উদ্দেশে বাস ছাড়বে। ফেরি পরিষেবাও পাওয়া যাবে। রাত ১০টা পর্যন্ত ফেরিঘাট খোলা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
৫৮
এ বছর 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন টুটু বোস। মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলার। ছবি: অপ্রতিম পাল
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে মোহনবাগান রক্ষণে কোচ মোলিনার ভরসার পাত্র ছিলেন দীপেন্দু। সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। ছবি: অপ্রতিম পাল
৭৮
গত মরশুমে আইএসএলে ১১টি গোল করেন তিনি। এ বছর জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হচ্ছে রিপন মণ্ডলকে। এই গত মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেনস্তার শিকার হতে হয়েছিল রিপনকে। ছবি: অপ্রতিম পাল
৮৮
এছাড়া মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাচ্ছেন অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী। সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, এ বছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পারফর্ম করবেন সৌরেন্দ্র-সৌম্যজিত এবং ইমন। ছবি: অপ্রতিম পাল